বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়াকে খুল্লামখুল্লা সমর্থন ইউনূসের বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনাকে খুল্লামখুল্লা সমর্থন জানালেন বাংলাদেশের বিদেস উপদেষ্টা তৌহিদ হোসেন। তাণ্ডবকারী পাকিস্তানপন্থীদের আড়াল করতে ধানমন্ডির বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার দায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরেও চাপিয়েছেন তিনি। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিদেশ উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফেও মুক্তিযুদ্ধের সুতিকাগারে ধ্বংসলীলা চালানোর ঘটনাকে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে আগাম ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে চড়াও হয় পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সঙ্গে যোগ দিয়েছিল জামায়তুল মুজাহিদিন, বাংলাদেশ হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। এছাড়া ছিল বঙ্গবন্ধুর খুনিদের গঠিত ‘ইনকিলাব মঞ্চের’ ক্যাডাররাও। বঙ্গবন্ধুর বাড়ির প্রথমে ব্যাপক ভাঙচুর চালানর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বুলডোজার এনে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সুতিকাগারকে। বঙ্গবন্ধুর বাড়ির পাশাপাশি দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালানো হয়। বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় ওই বাড়ি। স্বাধীন বাংলাদেশে যে ধ্বংসলীলা চলছে, তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়েও দেখা যায়নি।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি চলে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরেই ঢাকার বিজয় সরণিতে বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী-সমর্থকরা। ওই ভাঙচুরের নেতৃত্বে অবশ্য ছিলেন ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট তথা গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। ওই দিনই মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় বাড়িটিতে। ওই ভাঙচুরের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা সারজিস আলম ও আবদুল হাসনাত। ওইদিন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটিতে থাকা মুক্তিযুদ্ধের অনেক প্রামাণ্য দলিল ও গণহত্যাকারী পাক ফৌজের বিভিন্ন অপকর্মের দস্তাবেজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য,  এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পরে মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় কুখ্যাত রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তিনি সরাসরি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর এবং ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশংসা করেন। বাংলাদেশের মাটিতে ‘পাকিস্তানের ঘোষিত শত্রু’ বঙ্গবন্ধুর কোনও নামগন্ধ রাখা হবে না বলে হুঙ্কারও ছেড়েছিলেন। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেন।

এদিন সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকে এক সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো কলঙ্কজনক অধ্যায়কে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তাঁর কথায়, ‘‘শেখ হাসিনা ভারতে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা ছাত্ররা ভালোভাবে নিচ্ছে না। এটা তারই বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জনগণ। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না।’

একই সঙ্গে গণহত্যাকারী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন করে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চাইছে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশ উপদেষ্টা। তাঁর কথায়, ‘পাকিস্তান আর বাংলাদেশের মানুষের মধ্যে নাড়ির টান রয়েছে। সেই নাড়ির টান কোনও মতেই অস্বীকার করা যায় না। পাকিস্তানের সঙ্গে আমরা বন্ধুত্বের এক নয়া নজির গড়তে চাই।’

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩