‘ট্রফি চাই না ভারতকে হারাও’, রিজওয়ানদের বার্তা পাক প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই চাম্পিয়ান্স ট্রফি । খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি । এই ম্যাচকে কেন্দ্র করে  শুরু হয়েছে  উন্মাদনার পারদ।  এই আবহে পাকিস্তান দলকে বিশেষ বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ আসল কাজ শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, আমাদের চিরশত্রু ভারতকে হারানো। গোটা দেশ ওদের পাশে রয়েছে।’ শাহবাজ শরিফের এই  বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা । 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার পাকিস্তান ভারতকে হারিয়েছিল । কিন্তু এরপর ২০২২  এবং ২০২৩ সালে  টোয়েন্টি বিশ্বকাপ এবং  একদিনের বিশ্বকাপে জিতেছিল টিম ইন্ডিয়া । তাই ২০২৫ সালে  চাম্পিয়ান্স ট্রফি নিয়ে দুই দেশের মধ্যেই শুরু হয়েছে উন্মাদনা । অন্যদিকে ২৯ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে দেখে উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রী  শরিফ। তাঁর কথায়,’ প্রায় ২৯ বছর পর আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। এটা আমাদের কাছে বড় মুহূর্ত।  তাই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ।’ 

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ান ট্রফির আয়োজক পাকিস্তান । প্রতিটি ম্যাচ পাকিস্তানের তিনটি শহর (করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোর) এবং দুবাইতে অনুষ্ঠিত হবে।  ১৯ ফেব্রয়ারি প্রথম ম্যাচটি হবে করাচিতে । সেটি  ম্যাচটি হবে  পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে । অন্যদিকে ভারতীয় দল  প্রথম চ্যাম্পিয়ান ট্রফি  ম্যাচটি   খেলবে ২০ ফেব্রুয়ারি।  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে টিন ইন্ডিয়া । 

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল