ছত্তিশগড়ে গুলিযুদ্ধে ৩১ মাওবাদীর ভবলীলা সাঙ্গ, শহিদ ২ জওয়ান

মাওবাদী নিধনে আবারও বড় সাফল্য ভারতীয় সেনা বাহিনীর। রবিবার (৯ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছেন ১২ জন মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী নিধনে আবারও বড় সাফল্য সীমান্ত নিরাপত্তাকর্মীদের। রবিবার (৯ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছেন ৩১ জন মাওবাদী। মাওবাদী নিধনের বিশাল অভিযানে গুরুতর আহত হয়েছেন চারজন নিরাপত্তাকর্মীও। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজাপুর ও নারায়ণপুর সংলগ্ন মহারাষ্ট্র সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে নিরাপত্তাকর্মীদের গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে ৩১ জন নক্সাল।

তবে নিরাপত্তা জওয়ানদের সঙ্গে পাল্টা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন ২ নিরাপত্তা জওয়ান। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। বাস্তার পুলিশ জানিয়েছে, প্রথমে ১২ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও ১৯ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মোট ৩১ জন মাওবাদীকে নিধন করেছে ডিআরজি বিজাপুর, এসটিএফ, সি-৬০ নিরাপত্তাকর্মীরা। সংঘর্ষস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড়ে, নিরাপত্তাকর্মীর দল নক্সাল নিধনে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। গত ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ৭ দিনের মধ্যে জঙ্গি নিধনে দু’বার সাফল্য পেল STF CRPF DRG-নিরাপত্তাবাহিনীর দল। তবে এবার শহিদ হয়েছেন দুই নিরাপত্তা জওয়ান।

গত মাসেও, ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ছিল নকশালপন্থী চালপতি ছিলেন, যার মাথার উপর ৯০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। এ প্রসঙ্গে বস্তারের আইজি সুন্দররাজ পি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২ বছরে ছত্তিশগড়ে নিরাপত্তা জওয়ানদের এনকাউন্টারে ২৩৮ জন মাওবাদী নিহত হয়েছে। চলতি বছরের ৬ জানুয়ারি জঙ্গিরা আইইডি বিস্ফোরণে নিরাপত্তা জওয়ান একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল। এই হামলায় ৮ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) সৈন্য এবং গাড়ির চালক শহিদ হয়েছিলেন। এই হামলার পর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুনর্ব্যক্ত করেছিলেন যে ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে নক্সালবাদ নির্মূল করতে হবে। এই ঘটনায়, আইজি সুন্দররাজ পি বলেছিলেন যে, দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুরে যৌথ নক্সালবিরোধী অভিযানের পর ডিআরজি দান্তেওয়াড়ার নিরাপত্তা কর্মীরা স্করপিওতে করে ফিরছিলেন। যখন তাদের গাড়ি বিজাপুর জেলার বেদ্রে-কুট্রু সড়কে পৌঁছেছিল, তখন মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে, স্করপিওতে ভ্রমণকারী সমস্ত ডিআরজি সৈন্য এবং চালক নিহত হন। এরপরেই জঙ্গি নিধনের অভিযান জোরদার করে ছত্তিশগড়ের পুলিশ প্রশাসন।

 

 

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা