হায়দরাবাদের শিল্পপতি দাদুকে ৭০ বার কোপাল আমেরিকা-ফেরত গুণধর নাতি

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি রাতে নিজের বাড়িতেই খুন হয়েছেন হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর ৮৬ বছরের কর্ণধার ভিসি জনার্দন রাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা! সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ! তার জেরে শিল্পপতি দাদুকে ধারালো অস্ত্র দিয়ে ৭০ বার কুপিয়ে খুন করল নাতি। শুধু তাই নয়, বাধা দিতে যাওয়ায় মাকেও কোপানোর চেষ্টা যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ২৮ বছর বয়সী নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি রাতে নিজের বাড়িতেই খুন হয়েছেন হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর ৮৬ বছরের কর্ণধার ভিসি জনার্দন রাও। ঘটনার দিন, জনার্দনের ২৮ বছর বয়সী নাতি তেজ মাকে নিয়ে দাদুর বাড়িতে গিয়ে ছিলেন। সেখানেই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদুকে এলোপাথাড়ি ৭০ বারেরও বেশি কোপ দেয় নাতি। যার ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় শিল্পপতির। আর বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের কোপের শিকার হন জনার্দনের মেয়েও। তিনিও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আর পাঞ্জাগুট্টা থাধার রবিবার পুলিশ অভিযুক্ত নাতিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তেজা। এরপর তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মাকে নিয়ে সোমাজিগুড়ায় দাদুর সঙ্গে দেখা করতে যান। এরপর কফি খাওয়ার সময় তেজা এবং জনার্দন রাওয়ের মধ্যে সম্পত্তির বণ্টন নিয়ে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। বচসা চলাকালীনই ছুরি বের করে দাদুকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন নাতি তেজা। এরপর ঘটনাস্থলে বৃদ্ধা শিল্পপতির মৃত্যু হয়। তেজা অভিযোগ করেছেন, তাঁর দাদু শৈশব থেকেই তেজার প্রতি উদাসীন ছিলেন এবং তাঁকে সম্পত্তির কোনও ভাগ দিতে চাননি। সেই কারণেই রাগের বশে দাদুকে খুন করেন। পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত, ভেলজান জাহাজ নির্মাণ, শক্তি, মোবাইল এবং শিল্প খাত-সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিখ্যাত। কোম্পানির ওয়েবসাইট অনুসারে, “ভারতের হায়দরাবাদ এবং কাছাকাছি অবস্থিত বিভিন্ন উৎপাদন কেন্দ্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভেলজান বায়ুসংক্রান্ত এবং জলবাহী পণ্য উপাদান সরবরাহ করছে।”

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা