গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশেষ বিমানে বাবাকে দিল্লিতে নিয়ে গেলেন হেমন্ত সোরেন

গুরুতর অসুস্থ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। বিশেষ বিমানে করে বাবাকে দিল্লিতে নিয়ে গেলেন হেমন্ত সোরেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। বিশেষ বিমানে করে বাবাকে দিল্লিতে নিয়ে গেলেন হেমন্ত সোরেন। শোনা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাবা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। তাই শিবু সোরেনকে তড়িঘড়ি দিল্লি নিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন। কয়েক বছর আগেও স্বাস্থ্যগত জটিলতার কারণে শিবু সেরেনকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর তখনও বাবার পাশাপাশি থেকেছেন হেমন্ত সোরেন। আবারও JMM সুপ্রিমো অসুস্থ হয়ে পড়লেন, বিশেষ বিমানে করে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হল।

যদিও প্রবীণ নেতা শ্বাসকষ্টের সমস্যায় বহুদিন ধরেই ভুগছেন। এর আগে তাঁকে শ্বাসকষ্টজনিত সমস্যায় রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। আবারও তিনি অসুস্থ হয়ে পড়লেন। উল্লেখ্য, শিবু সোরেন ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার সভাপতি। UPA-এর প্রথম মেয়াদে তিনি কয়লামন্ত্রী হয়েছিলেন। কিন্তু চিরুদাহ হত্যা মামলায় তাঁর নাম উঠে আসার পর তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

বাবা শুভ্রম সোরেনের হত্যার পর শিবু সোরেন রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এরপর থেকেই তাঁদের পরিবারের ধারাবাহিকতা রক্ষা করছেন শিবু সোরেনের একমাত্র ছেলে তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শিবু সোরেন ১৯৭৭ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সেবার তিনি হারের সম্মুখীন হন। কিন্তু ১৯৮০ সালে ফের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সাফল্য পান তিনি। এরপরে তিনি পরপর ১৯৮৬, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনেও জয়ী হন। ২০০৪ সালে তিনি দুমকা থেকে লোকসভায় নির্বাচিত হন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন। ঝাড়খণ্ডের মানুষদের কাছে শিবু সোরেন ‘গুরুজি’ নামেও পরিচিত।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা