বসা হল না পরীক্ষায়, ছাদ থকে পড়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনেই মর্মান্তিক ঘটনা। বাড়ির ছাদ থেকে আচমকাই পড়ে জখম হল মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সকালে এমনই ঘটনা ঘটেছে হাবড়ায় । আহত পরীক্ষার্থীর নাম শাবনুর বিশ্বাস।    সে  হাবড়ার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামের বাসিন্দা । জানা গিয়েছে, এদিন সকালে সে ছাদে জমাকাপড় তুলতে গিয়েছিলেন। আর তখনই পা পিছলে ছাদ থেকে পড়ে যায় । 

গুরুতর জখম অবস্থায় শাবনুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে । হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষার্থীর মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে।  তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাই এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না শাবনুকে । ফলে এবছর সে আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না । এই ঘটনায় হতাশ শাবানুর এবং তার পরিবারের সদস্যরা। 

উল্লেখ্য,  আজ অর্থাৎ  ১০ ফেব্রুয়ারি থেকে শুরু  হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । এবার  পরীক্ষা দেবে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী।  এরমধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে । যা ২০২৩ সালের তুলনায়  ৬২ হাজার বেশি ।   রাজ্যের ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে চলবে মাধ্যমিক  পরীক্ষা । 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি