তসলিমা নাসরিনের বই রাখায় ঢাকার বইমেলায় স্টল ভাঙচুর হিযবুত জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নির্বাসিত লেখিকা তথা মুক্তিযুদ্ধের পক্ষে সরব হওয়া তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির অভিযোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামে একটি স্টলে ব্যাপক ভাঙচুর চালাল মুসল্লি ও হিযবুত তাহরীর জঙ্গিরা। শুধু তাই নয়, হামলাকারী হিযবুত তাহরীর জঙ্গিদের দাবি মেনে স্টলটি বন্ধ করে দিয়েছে নব্য রাজাকার বাহিনী হিসাবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের আধিকারিকরা। সেই সঙ্গে স্টলে থাকা এক কর্মচারীকেও আটক করে নিয়ে গিয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই সমাজমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝর উঠেছে। অনেক নেটা নাগরিকরা ক্ষোভপ্রকাশ করে লিখেছেন ‘দেশটাকে তালিবান বানাতেই কী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল। আফগানিস্তানের কুখ্যাত তালিবান নেতা মোল্লা ওমরের সঙ্গে মোল্লা ইউনূসের তফা‍ৎ রইল কোথায়?’

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) আগাম ঘোষণা দিয়েই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িই নয়, বাংলাদেশ জুড়ে আরও পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-প্রাক্তন সাংসদ ও প্রাক্তন মন্ত্রীর বাড়ি ও কার্যালয় গুঁড়িয়ে দেয় জঙ্গিরা। আর হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের বুলডোজার-সহ বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সহযোগিতা করে মোল্লা ইউনূসের প্রশাসন। বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা করেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ওই ধ্বংসযজ্ঞের হোতা তথা প্যারিস নিবাসী হিযবুত তাহরীর শীর্ষ নেতা পিনাকি ভট্টাচার্যকে (হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন) নিশানা করে তিনি লেখেন ‘ফ্রান্সের প্রেসিডেন্টকে লিখুন সবাই। লিখুন যে পিনাকি ভট্টাচার্য নামক এক ইসলামী সন্ত্রাসী প্যারিসে বাস করছে, সে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস এবং নৃশংসতা ছড়াচ্ছে, দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে। লিখুন এই হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসীটি গণতন্ত্র বিরোধী, মানবাধিকার বিরোধী, বাকস্বাধীনতা বিরোধী এবং নারীবিদ্বেষী।’

ব্যস আর যায় কোথায়? বদলা নিতে পিনাকির নির্দেশে এদিন সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ তসলিমা নাসরিনের বই বিক্রিকারী ‘সব্যসাচী’ স্টলের সামনে জড়ো হয় হিযবুত তাহরীর জঙ্গিরা। স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলের কর্মী ওই দাবির প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। আচমকাই স্টলে ঢুকে ভাঙচুর শুরু করে হিযবুত জঙ্গিরা। নিমিষেই উত্তেজনা ছড়ায় বইমেলা চত্বরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জঙ্গিদের নির্দেশ মেনে, স্টলে থাকা কর্মীকে আটক করে। সেই সঙ্গে স্টলটি বন্ধ করে দেয়।

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক