পুণ্যার্থীদের রেকর্ড ভিড়,নজর কাড়ল ত্রিবেণীর মিনি কুম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুণ্যার্থীদের রেকর্ড ভিড় দিয়েই শুরু হয়েছে বাঁশবেড়িয়ার মিনি কুম্ভ। বুধবার মাঘী পূর্ণিমা। তাই শাহি স্নানের জন্য  বহু সাধুসন্তদের এদিন  সমাগম ঘটবে  হুগলির ত্রিবেণী সঙ্গমে। ইতিমধ্যেই বহু সাধু আসতে শুরু করেছেন। তাই মাঘী সংক্রান্তির স্নানের জন্য প্রশাসনের তরফ থেকে  নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। 

রীতি মেনে মঙ্গলবার সপ্তর্ষি ঘাটের কাছের একটি মাঠে বিশেষ রুদ্র-অভিষেক দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। আর সেখানেই আরতিত সময় গঙ্গা ঘাটে জ্বলল প্রায়  ১০ হাজার মাটির প্রদীপ ৷ এই আরতি দেখতে ঘাটে ভিড় জমালেন বহু মানুষ।  সেইসঙ্গে প্রবল ভিড়ের জন্য স্থানীয় দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে। গঙ্গার ঘাটের বিশেষ বিশেষ অংশে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঘেরা জাল দিয়ে। সূচনা অনুষ্ঠানে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মত ।  

 ত্রিবেণীতে   কুম্ভমেলার আয়োজন শুরু হয় ২০২২ সালে। ২০২৫ সালে এসে সেই কুম্ভ মেলা সাধুসন্তদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।  তার অন্যতম কারণ হল,  প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা-সরস্বতী সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে তিন নদীর সঙ্গম। তাই মাঘী পূর্ণিমা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ত্রিবেণী সঙ্গমের এই কুম্ভমেলায়।  মেলা কমিটির দাবি,’ শাহি স্নানের জন্য যা যা প্রয়োজন সব করা হয়েছে।  সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । মেলায় চলছে   কঠোর নজরদারি ।’ 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন