উলঙ্গ করার পরে গোপনাঙ্গে ডাম্বেল ঝুলিয়ে দেওয়া….কেরলের মেডিকেল কলেজে র‍্যাগিংয়র নামে ভয়াবহ নৃশংসতা

উলঙ্গ করে গোপনাঙ্গ থেকে ডাম্বেল ঝুলিয়ে দেওয়া, জ্যামিতি বক্স কম্পাস দিয়ে ছুরিকাঘাত, তিন মাস ধরে রক্তাক্ত অবস্থায় মারধর-সহ র‍্যাগিংয়র নামে একাধিক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেরলের মেডিকেল কলেজে র‍্যাগিংয়র নামে ভয়াবহ নৃশংসতা। জুনিয়রদের উলঙ্গ করে গোপনাঙ্গ থেকে ডাম্বেল ঝুলিয়ে দেওয়া, জ্যামিতি বক্স কম্পাস দিয়ে ছুরিকাঘাত, তিন মাস ধরে রক্তাক্ত অবস্থায় মারধর-সহ র‍্যাগিংয়র নামে একাধিক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে হয়েছে কেরলে। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং উঠিয়ে দিলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এখনও র‍্যাগিংয়র নামে ভয়াবহ নির্মমতা অব্যাহত রয়েছে। মাঝে মধ্যে এমন বিষয়গুলি রীতিমতো নাড়িয়ে দেয় গোটা দেশকে। এবার জুনিয়রদের সঙ্গে মাসের পর মাস ধরে নৃশংস শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল কেরলের একটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের নার্সিং ছাত্র এবং তাঁর সহপাঠীদের বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁদের গ্রেফতারও করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কোট্টায়ামের সরকারি নার্সিং কলেজে। সেই কলেজের তিনজন প্রথমবর্ষের ছাত্ররা তাঁদের বিরুদ্ধে কোট্টায়াম গান্ধীনগর পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারি ছাত্ররা সকলেই তিরুবনন্তপুরমের বাসিন্দা। তাঁরা অভিযোগে জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কোর্স শুরু হয়েছে। এরপর থেকেই তাঁদের উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে সিনিয়র ছাত্ররা। প্রায় তিন মাস ধরে তাঁরা ধারাবাহিকভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। বাধ্য হয়ে তাঁরা পদক্ষেপ নিলেন। এরপরেই ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। র‍্যাগিং-বিরোধী আইনের অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশের মতে, প্রথম বর্ষের ছাত্রদের নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য করা হত, এরপর সিনিয়র ছাত্ররা তাদের গোপনাঙ্গ থেকে ডাম্বেল ঝুলিয়ে রাখত। জ্যামিতি বাক্স থেকে কম্পাস সহ ধারালো জিনিস ব্যবহার করেও তাঁদের আহত করত। না নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। ক্ষতস্থানে লোশন লাগানো হত, যার ফলে তাদের জ্বলত। রীতিমতো পাশবিক অত্যাচার চালানো হত। যখন ভুক্তভোগীরা যন্ত্রণায় চিৎকার করত, তখন জোর করে তাদের মুখে লোশন ঢেলে দেওয়া হত। অভিযোগ, সিনিয়ররা এই ঘটনাগুলির ভিডিও করে রেখে জুনিয়রদের হুমকি দিতে বলত, যদি তারা নির্যাতনের কথা প্রকাশ্যে আনে, তাহলে তাদের শিক্ষাগত ভবিষ্যৎ বিপন্ন হবে। অভিযোগে আরও দাবি করা হয়েছে যে, সিনিয়ররা নিয়মিতভাবে রবিবার জুনিয়রদের কাছ থেকে মদ কেনার জন্য টাকা আদায় করত। তাতে তাঁরা অস্বীকৃতি জানালে তাদের মারধর করত। এরপর এক ছাত্র, আর হয়রানি সহ্য করতে না পেরে, তার বাবাকে বিষয়টি জানালে তিনি পুলিশের কাছে তাঁদের অভিযোগ জানাতে বলেন। বর্তমানে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং বুধবার বিকেলের মধ্যে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। উল্লেখ্য, কোচিতে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র আত্মহত্যা করার কয়েক সপ্তাহ পর এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ছাত্রটির মা অভিযোগ করেছেন যে তার ছেলেকে নৃশংসভাবে র‍্যাগিং করা হয়েছিল, তাই সে আত্মহত্যা করেছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা