‘বিনামূল্যে মিলছে রেশন, তাই দিনের পর দিন কুড়ে হয়ে যাচ্ছে মানুষ’: সুপ্রিমকোর্ট

আসলে বিনামূল্যেই যদি নিত্যদিনের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র হাতের মুঠোয় পাওয়া যায়, তাহলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করার কী দরকার, এমনটাই এখন ধারণা বেশিরভাগ মানুষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনামূল্যে রেশন, সরকারি প্রকল্পের টাকা পাওয়ায় দিনের পর দিন মানুষ অলস হয়ে যাচ্ছে। বিনামূল্যে জিনিস পেতে পেতে ভীষণ কুড়ে হয়ে যাচ্ছে মানুষ, বুধবার (১২ ফেব্রুয়ারি) দারিদ্র্য বিমোচন মামলার শুনানিতে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। পাশাপাশি আদালত আরও বলেছে, বিনামূল্যেই মানুষ এখন হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে রেশন, এছাড়াও একটি আবেদনেই মিলছে সরকারি প্রকল্পের টাকা, তাই মানুষ এখন জীবিকা নির্বাহ এড়িয়ে যাচ্ছেন।

আসলে বিনামূল্যেই যদি নিত্যদিনের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র হাতের মুঠোয় পাওয়া যায়, তাহলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করার কী দরকার, এমনটাই এখন ধারণা বেশিরভাগ মানুষের। তাই ‘বিনামূল্যে’ শব্দটিতে বিশেষ আপত্তি সুপ্রিম কোর্টের। শহরাঞ্চলে গৃহহীন মানুষের আশ্রয়ের অধিকার সম্পর্কিত আবেদনের শুনানিকালে সুপ্রিমকোর্ট জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক নেতৃত্বরা ভোট পাওয়ার লোভে বিনামূল্যে অনেক প্রকল্পের ঘোষণা করে। আর তাতেই মানুষ কাজ করতে ভুলে যাচ্ছেন। কারণ বিনামূল্যে মিলছে রেশন। বর্তমানে শহর-গ্রামের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের মরসা রেশন প্রকল্প।

যাতে বিনামূল্যেই মেলে রেশন। এছাড়াও রাজ্য-কেন্দ্রের বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করলে মাসে মাসে পাওয়া যায় কিছু টাকাও। তাতে যেমন দেশবাসী উপকৃত হচ্ছেন, তেমনি তাঁদের জীবিকা অর্জনের ইচ্ছে মরে যাচ্ছে। এদিন বিচারপতি বিআর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের একটি বেঞ্চ জানিয়েছেন, দুর্ভাগ্যবশত বিনামূল্যের কারণে লোকেরা এখন কাজ করতে লজ্জা পায়। তাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছে। কোনও কাজ না করেই টাকা পাচ্ছে। কিন্তু জনগণকে সমাজের মুল ধারায় নিয়ে আসা এবং জাতির উন্নয়নে তাঁদের সুযোগ দেওয়া দিতে হবে! বর্তমানে কেন্দ্রীয় সরকার নগর দারিদ্র্য বিমোচন মিশন চূড়ান্ত করার প্রক্রিয়াধীন। এই মামলার শুনানি হতে এখনও ছয় সপ্তাহ সময় লাগবে।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর