নাবালিকা মেয়েকে দিয়ে ভিক্ষা করানোর দায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের

মহারাষ্ট্রের থানে রেলওয়ে স্টেশনে সম্প্রতি একজন ১৭ বছরের কিশোরীকে ভিক্ষা করতে জোর করায় মেয়েটির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাঙ্ঘাতিক! ১৭ বছরের মেয়েকে ভিক্ষাবৃত্তির জন্যে বাধ্য করায় থানের একদম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাবা-মায়ের জীবিকা নেই, রোজগারের জন্যে ভরসা মেয়ে! তাই ১৭ বছরের মেয়েকে স্টেশনে বসিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন বাবা-মা। সম্প্রতি এমন চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও ইতিমধ্যেই মেয়েটির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মহারাষ্ট্রের থানে রেলওয়ে স্টেশনে সম্প্রতি একজন ১৭ বছরের কিশোরীকে ভিক্ষা করতে জোর করায় মেয়েটির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে একটি শিশু কল্যাণ দলের সদস্যরা থানের একটি প্লাটফর্মে কিশোরীটিকে প্রথম দেখতে পান। এরপরেই তাঁরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ প্রসঙ্গে থানে রেলওয়ে স্টেশনের পুলিশের সিনিয়র ইন্সপেক্টর অর্চনা ধুসানে জানান, কালওয়া এলাকায় বসবাসকারী মেয়েটির বাবা-মা তাঁদের মেয়েকে স্টেশনে বসে ভিক্ষা করতে বাধ্য করতেন এবং মেয়ের ভিক্ষার টাকা দিয়েই তাঁরা সংসার চালাতেন।

এমনকী মেয়েটিকে তাঁর বাবা-মা জোরপূর্বক নেশা জাতীয় পানীয়ও খাওয়াতেন। এরপরে মেয়েকে ভিক্ষা করাতে পাঠাতেন। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে এখন উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে, তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে কিশোর বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে বাবা-মায়ের দ্বারা শিশু নির্যাতনের ঘটনা প্রথম নয়। ক্রমাগত শিশু শ্রমের ঘটনা বেড়েই চলেছে। বেশিরভাগ বস্তি এলাকায় বাবা-মা লাগাতার হারে সন্তানের জন্ম দিতে থাকেন। কিন্তু খাওয়াতে না পারায় তাঁদের বাচ্চা বয়স থেকেই কাজে নামিয়ে দেন। আবার কেউ কেউ বাচ্চা জন্মের পরেই আবর্জনা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছেন। ফলে শিশু শ্রমের ঘটনা বেড়েই চলেছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা