২০২৭ সালেই লঞ্চ হতে চলেছে এই জনপ্রিয় গাড়ির নতুন সংস্করণ

Share:

নিজস্ব প্রতিনিধি: শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Hyundai-এর দ্বিতীয় প্রজন্মের Hyundai Creta ফেসলিফ্ট গত বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। তবে হুন্ডাই ইতিমধ্যেই এর তৃতীয় প্রজন্মের মডেলের কাজ শুরু করেছে, যা ২০২৭ সালে ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এই মডেল সম্পর্কে বিশদ তথ্য এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, নতুন মিডসাইজ SUV, কোডনাম SX3, হুন্ডাইয়ের তামিলনাড়ুর প্ল্যান্টে উৎপাদিত হবে।

সংস্থার তরফে প্রাপ্ত তথ্যানুসারে জানা গিয়েছে, আগামী প্রজন্মের ক্রেটাতে বর্তমান ইঞ্জিন অপশনগুলিই থাকছে। যার মধ্যে রয়েছে ১১৫ এইচপি, ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন; ১৬০ এইচপি, ১.৫-লিটার ডাইরেক্ট-ইনজেকশন টার্বো-পেট্রোল; এবং ১১৬ এইচপি, ১.৫-লিটার ডিজেল, যেগুলো ম্যানুয়াল বা অটোমেটিক ট্রান্সমিশনের সাথে পাওয়া যাবে। তবে, শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেনের সম্ভাবনাও রয়েছে, যা ক্রেটাকে হুন্ডাইয়ের প্রথম হাইব্রিড মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এই হাইব্রিড সিস্টেমটি সম্ভবত ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন এবং একটি ইলেকট্রিক মোটরের সংমিশ্রণে আসবে, যা হুন্ডাই Ni1i SUV-এর পর লঞ্চ হতে পারে। জানা গেছে, নতুন ডিজাইনের পাশাপাশি, তৃতীয় প্রজন্মের ক্রেটাতে আরও উন্নত ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়াম অভ্যন্তরীণ উন্নয়ন অন্তর্ভুক্ত করে হুন্ডাই ক্রেটাকে তার প্রতিযোগী মডেলগুলির সাথে তাল মিলিয়ে আনতে চায়। এর ফলে, ক্রেটা মিডসাইজ SUV সেগমেন্টে তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হবে।

২০২৭ সালে হুন্ডাই ক্রেটা ইলেকট্রিকের মধ্যবর্তী আপডেটও আসবে। যেখানে ICE চালিত ক্রেটা সম্পূর্ণ নতুন মডেলে রূপান্তরিত হবে, সেখানে ক্রেটা ইলেকট্রিক কেবল ডিজাইনের পরিবর্তন, নতুন প্রযুক্তি এবং অতিরিক্ত আরামদায়ক বৈশিষ্ট্য পাবে। তিন বছরের ব্যবধানে হুন্ডাই ব্যাটারি ব্যবস্থাপনার উন্নতি করতে পারে বা বড় ব্যাটারি সংযোজনের মাধ্যমে এর ড্রাইভিং রেঞ্জ বাড়াতে পারে। এর থেকে নিঃসন্দেহেই বলা যায়, হুন্ডাইয়ের উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি অনুসারে তৃতীয় প্রজন্মের ক্রেটা আরও কার্যকর, প্রযুক্তিগতভাবে উন্নত এবং নিরাপদ হবে বলে আশা করা যায়। লঞ্চের সময় কাছাকাছি এলে আরও বিশদ তথ্য সামনে আসবে এবং এই আপডেটের ফলে আগামী দিনে হুন্ডাই ভারতের SUV বাজারে তার অবস্থান আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন