বাভুমার দিকে রে-রে করে তেড়ে গেলেন বাবররা,সমালোচনায় পাক ক্রিকেট

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন এক বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটাররা। আগ্রাসন শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে সমালোচনার মুখে পড় পাক-দল। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠেই উত্তেজনা ছড়ায়। ম্যাথু ব্রিটজকের সঙ্গে ধাক্কাধাক্কি হল পাকিস্তানের শাহিন আফ্রিদির। টেম্বা বাভুমার দিকে তেড়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটারেরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে। আর তাই বেশি করে আগ্রাসন দেখানোর চেষ্টা করেন পাক ক্রিকেটারেরা। যা নিয়ে হইচই ক্রিকেট দুনিয়ায়। এই নিয়ে মাঠে দু’বার বিবাদে জড়াল তাঁরা।এই দুই ঘটনার প্রথমটিতে জড়িয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, পরের ঘটনায় পুরো দলই জড়িয়ে পড়েছিল। যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে।

ঘটনার সূত্রপাত হয় যখন, দক্ষিণ আফ্রিকার ব্রিটজকের বিরুদ্ধে বল করছিলেন শাহিন। তাঁর একটি বল ডিফেন্স করে শাহিনের দিকে তাকিয়ে ব্যাট চালানোর ভঙ্গি করেন ব্রিটজকে। বিষয়টি ভাল ভাবে নেননি শাহিন। সেই ওভারের শেষ বলে দৌড়ে এক রান নিতে যান ব্রিটজকে। শাহিন হঠাৎ করে তাঁর সামনে চলে আসেন। ফলে দুই ক্রিকেটারেরা ধাক্কা লাগে। আর একটু হলে ব্রিটজকে পড়ে যেতেন। তিনিও বিষয়টি ভাল ভাবে নেননি। শাহিনের দিকে তাকিয়ে কিছু বলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পাল্টা দেন শাহিনও। দু’জনে একে অপরের কাছে চলে আসেন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে।

এখানেই শেষ নয়, আরও একটি বিবাদে জড়ান পাক ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভাল খেলছিলেন।একটি বল পয়েন্ট অঞ্চলে খেলে এক রান নিতে যান তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যাটার তাঁকে ফেরত পাঠান। বাভুমা ক্রিজে ফেরার আগেই সাউদ শাকিল সরাসরি থ্রোয়ে বাভুমাকে রান আউট করেন। এরপরই দেখা যায়, শাকিল, কামরান গুলাম ও বাবর আজম বাভুমার দিকে তেড়ে যাচ্ছেন। যা ভাল চোখে দেখেন নি বাভুমা। শুধু তাই নয়, বাভুমার দিকে তাকিয়ে উল্লাস করতে থাকেন তারা। এতেই সমালোচনার মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর