বেসরকারি গাড়ির মেয়াদ বাড়াতে কর দ্বিগুণ করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের,মাথায় হাত পরিবহণ ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৫ থেকে ২০ বছর বা তার বেশি বয়সের গাড়ির মেয়াদ বৃদ্ধি করতে দ্বিগুণ হারে কর চাপানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। আর ২০ বছর বয়স উত্তীর্ণ যানবাহনের ২১ তম বছরে সিএফ করতে গেলে গুনতে হবে তিনগুণ অর্থ। আর তাতেই মাথায় হাত পরিবহণ ব্যবসায়ীদের। প্রস্তাবিত কর কাঠামো দেখে রীতিমত থরহরিকম্প শুরু হয়েছে তাদের মধ্যে।কেননা যে পরিমাণ কর আদায়ের প্রস্তাব করা হয়েছে, তাতে ব্যবসায়িক ক্ষেত্রে জোর ধাক্কা খাবেন বেসরকারি বাস মালিকেরা।

ইতিমধ্যেই বেসরকারি গাড়ির মেয়াদ বাড়াতে কর দ্বিগুণ করার প্রস্তাব প্রস্তাব করেছে কেন্দ্রীয় পূর্ত জাতীয় সড়ক নির্মাণ এবং পরিবহণ মন্ত্রক। ৭ ফেব্রুয়ারি এই সংক্রান্ত বিষয়ে একটি খসড়া প্রস্তাব করেছিল তারা।

পরিবহন ব্যবসায়ীরা জানিয়েছেন, এমনিতেই পুরনো গাড়ির রক্ষণাবেক্ষণে বিস্তর খরচ। কর দ্বিগুণ করা হলে পুরোনো বাস চালিয়ে আর লাভ করা যাবে না। বাধ্য হয়েই বাসমালিকেরা নতুন বাস কিনবেন। এতে বেসরকারি বাস কেনায় উৎসাহ বাড়বে বলে অভিযোগ উঠছে। পাশাপাশিই আশঙ্কা তৈরি হয়েছে যে, এমন হলে অনেক বেসরকারি বাস মালিক পরিবহণ শিল্প থেকে সরে যেতে পারেন।

পরিবহন ব্যবসায়ীদের কথায়, ১৫-২০ বছর বয়সের সময়সীমার বেসরকারি বাসের সিফ বাবদ খরচ করতে হবে ১৮ হাজার টাকা, সেখানে ২১ বছর বয়স বা তার বেশি মেয়াদের যে কোনও বাসের সিফ বাবদে খরচ হবে ৩৬ হাজার টাকা।এভাবে কি করে চলবে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তারা। একইসঙ্গে তাদের আরও বক্তব্য,শহর কলকাতা ও দিল্লিতে দূষণজনিত কারণে আদালতের নির্দেশে ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানো যায় না। কিন্তু দেশের বাকি অন্য শহর, গ্রামাঞ্চলে ১৫ বা ২০ বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাজ্য সরকারের পরিবহণ দফতরের শংসাপত্র নিয়ে চালানো যায়। কিন্তু এখন যে ভাবে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলির কর কাঠামো দ্বিগুণ বা কোনও কোনও ক্ষেত্রে তিনগুণ করা হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকারের ‘সদিচ্ছা’ নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা