কুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল বোলেরো গাড়ি, কমপক্ষে ১০ পুণ্যার্থীর মৃত্যু

মহাকুম্ভে যাওয়ার পথে মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়ে তে বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। যেখানে একটি বোলেরো এবং একটি বাসের ভয়াবহ সংঘর্ষে মারা গিয়েছেন ১০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভে যাওয়ার পথে বড় দুর্ঘটনা। নিহত ১০ জন। আহত ১৯ জনেরও বেশি। মহাকুম্ভে যাওয়ার পথে মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়ে তে বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। যেখানে একটি বোলেরো এবং একটি বাসের ভয়াবহ সংঘর্ষে মারা গিয়েছেন ১০ জন। আহত হয়েছেন ১৯ জনেরও বেশি পুন্যার্থী। জানা গিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, বাসের সঙ্গে সংঘর্ষে বোলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। দূর্ঘটনার পরে চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আশেপাশের মানুষজন ছুটে আসেন। এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাটি সম্পর্কে যমুনানগরের ডিসিপি বিবেক চন্দ্র যাদব জানিয়েছেন, ছত্তিশগড় থেকে মহাকুম্ভে পুন্যার্থীদের নিয়ে বহনকারী একটি বোলারো গাড়ির সঙ্গে একটি বাসের ভয়াবহ সংঘর্ষে ১০ জন মারা গিয়েছেন। শুক্রবার রাত ১২ টা নাগাদ মেজি থানার অন্তর্গত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্যে স্বরূপ রানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। কিন্তু দুর্ঘটনাটি কীভাবে ঘটল? এর পেছনের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের দল মামলাটি তদন্ত করছে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, বোলারোটি টুকরো টুকরো হয়ে যায়। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ পুন্যার্থীর। বাসে ভ্রমণকারী ১৯ জন পুন্যার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে সকলেই মধ্যপ্রদেশের রাজগড় জেলার বাসিন্দা।

বর্তমানে আহতরা সকলেই চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তা দের আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে মহাকুম্ভ শুরুই পর থেকেই একের পর এক দুর্ঘটনা সংবাদের শিরোনাম হচ্ছে। কখনও লাগামছাড়া ভিড়ে পদপিষ্টের ঘটনায় রক্তস্নাত হচ্ছে মহাকুম্ভ, আবার কখনও মেলার মধ্যে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটছে। ইতিমধ্যেই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় অসংখ্য মানুষ মারা গিয়েছেন। আর শতাধিক মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা