কেজরিওয়ালের দলে ফের ভাঙন, বিজেপিতে যোগ আপের তিন কাউন্সিলরের

এমন পরিস্থিতিতে বিজেপিতে চলে যাচ্ছেন একের পর এক আপ নেতা। যাতে ভাঙনের পথে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য গিয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। যাতে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। আপ শাসন একপ্রকার নির্মূল। এদিকে বিধানসভা নির্বাচনে জয়ের পরেই, দিল্লিতে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গঠনের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। এমন পরিস্থিতিতে বিজেপিতে চলে যাচ্ছেন একের পর এক আপ নেতা। ভাঙতে বসেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দল।

সম্প্রতি আপ আদমি পার্টির তিনজন বর্তমান কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। আর তিন কাউন্সিলরকেই দলীয় সদস্যপদ দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। যদিও নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ৮ জন আপ বিধায়ক। তাঁরা আম আদমি পার্টি থেকে পদত্যাগ করার পরের দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখনও দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং রাজ্য ইনচার্জ বৈজয়ন্ত পাণ্ডার উপস্থিতিতে ৮ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন।

একের পর এক আপ নেতাকে নিজের দলে টেনে এবার বিজেপির নজর MCD-র উপর। সম্প্রতি বিজেপিতে যোগদানকারী আপ কাউন্সিলরদের মধ্যে রয়েছেন, অ্যান্ড্রুজ গঞ্জের কাউন্সিলর অনিতা বসোয়া, আরকে পুরমের কাউন্সিলর ধরমবীর এবং চাপরানা ওয়ার্ড ১৫২ এর কাউন্সিলর নিখিল। দিল্লি বিধানসভায় বিশাল জয়ের পর, বিজেপি এখন এমসিডির দিকেও নজর দিচ্ছে। এপ্রিলে দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিধানসভা নির্বাচনে জয়ের পর, দিল্লির এমসিডিতেও প্রাধান্য পাবে BJP। দিল্লির বিধানসভা নির্বাচনে, বিজেপি ৪৮টি আসন জিতেছে এবং ২২টি আসন পেয়ে চূড়ান্ত হার হয়েছে আপের। দিল্লিতে সর্বশেষ মেয়র নির্বাচন ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। তখন আপের মহেশ খিঞ্চি বিজেপির কিষাণ লালের বিরুদ্ধে মাত্র তিন ভোটে জয়ী হয়েছিলেন। মেয়র নির্বাচনে মোট ২৬৩টি ভোটের মধ্যে মহেশ খিঞ্চি ১৩৩টি এবং কিষাণ লাল ১৩০টি ভোট পেয়েছিলেন, এবং দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছিল।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা