দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: গঙ্গাসাগর মেলা বন্ধের জন্য আদালতে জনস্বার্থ মামলা

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলা বন্ধ হোক, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক। ওই চিকিৎসকের দাবি, প্রায় ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসেন। গতবছরে করোনার কারণেই লাগাম টানা হয়েছিল গঙ্গাসাগরের মেলায়। চলতি বছরে মেলা রাজ্য সরকারের সহায়তায় প্রচারের আলোয় এসেছে। তাই অনেক বেশি সংখ্যক মানুষ মেলায় অংশগ্রহণ করবেন। মকরসংক্রান্তির দিন প্রচুর মানুষ গঙ্গায় পুণ্যস্নান করতে আসেন। তাই করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়েই যাবে। রাজ্যে এই মুহূর্তে ঘোড়ার লাফ দিয়েছে করোনার সংক্রমণ। তাই এর মাঝে গঙ্গাসাগরের মেলা হলে, সংক্রমণ দ্বিগুন হারে বাড়তে পারে। এতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। চলতি সপ্তাহে গঙ্গাসাগর সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। চলতি বছরে এত মানুষ মেলায় আসলে করোনার সংক্রমণের গ্রাফ হু হু করে বাড়বে। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ লাগাতার পরিষেবা দিতে দিয়ে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই অবিলম্বে গঙ্গাসাগর মেলা চলতি বছরের জনয় বন্ধ করে দেওয়া হোক। সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ