Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ডিজিটাল অ্যারেস্ট’- এর শিকার বাঁকুড়ার প্রবীণ, খোয়ালেন ১০ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ ডিজিটাল অ্যারেস্ট’। অর্থাত্‍ ডিজিটাল গ্রেফতার। এই শব্দটাই এখন সাইবার প্রতারণার একটি ফাঁদ। এবার ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল । আর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর সঙ্গে । ইতিমধ্যেই  এই প্রতারণার সঙ্গে যুক্ত চারজনকে পাকড়াও করল বাঁকুড়া জেলা পুলিশ।

গত ১৭ জানুয়ারি অচেনা নম্বর থেকে শ্যামাপদ মণ্ডল নামে  অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর ফোন আসে। নিজেকে মুম্বইয়ের শুল্ক দফতরের আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে শ্যামাপদকে জানানো হয় বিদেশে তাঁর নামে কিছু সামগ্রী আটক রয়েছে । আর এই ঘটনায় জেরে আর্থিক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে । ইডি-র কাছে এই ঘটনা হস্তান্তর করা হবে । 

স্বাভাবিকভাবে ফোনে এই কথা শুনে ঘাবড়ে যান শ্যামাপদ। আর সেইসময় জানান হয়  গ্রেফতারি এড়াতে হলে শ্যামাপদকে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে  পাঠাতে হবে ১০ লক্ষ ২১ হাজার টাকা।  তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে  পাঠিয়ে দেন টাকা । এরপরেই শ্যামাপদের মনে হয় তিনি  প্রতারিত হয়েছেন। গত ১৯ জানুয়ারি বিষ্ণুপুর থানার পুলিশের দ্বারস্থ হন তিনি । বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে গুজরাত এবং তেলঙ্গানার চার জায়গায় হানা দিয়ে প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত চারজনকে আটক করেছে পুলিশ । ধৃতদের নাম গৌরাঙ্গ গুজ্জর, পটেল সাহিল, ঠাকুর আনন্দ কুমার এবং সৈয়দ ইউসুফ শরিফ। সোমবার তাদেরকে আদালতে তোলা হবে । 

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি