বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে জল্পনার অবসান। ছাদনাতলায় যাচ্ছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক তথা পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করছেন ‘প্রিয় মালতী’ নায়িকা।  আগামী ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান। আর পরের দিন অর্থা‍ৎ ২৪ ফেব্রুয়ারি বিয়ে। যদিও বিয়ের আসর কোথায় বসবে কিংবা বিবাহোত্তর সংবর্ধনার আসর কবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মেহজাবীন-রাজীব দুজনেই।

‘লাক্স তারকা’ মেহজাবীন চৌধুরী তাঁর অভিনয়ের গুণে কোটি-কোটি দর্শকের হটদয়ে জায়গা করে নিয়েছেন। টিভির পর্দায় ছোট নাটকের পাশাপাশি ওয়েবসিরিজ, বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, এমনকি বড় পর্দাতেও চুটিয়ে অভিনয় করে চলেছেন। রাজীবের একাধিক নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন জনপ্রিয় এই তারকা। গত বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পায় ‘প্রিয় মালতী’। ছবিতে মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেন দর্শকরা। ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব। 

গত কয়েক বছর ধরেই পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি শপিং মলে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে এই জুটিকে কখনও   কক্সবাজার আবার কখনও দেশের বাইরেও ঘুরতে দেখা গিয়েছে। তবে প্রেমের সম্পর্ক নিয়ে মেহজাবীন ও রাজীবের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। বারবারই মুচকি হাসি হেসে এড়িয়ে গিয়েছেন। তবে রাজীব প্রকাশ্যেই একবার স্বীকার করেছিলেন ‘মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ।’ মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে বিনোদন দুনিয়ার অনেকেই হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি