দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই বদলে গেল সময়, লক্ষ্মীবারে কখন শপথ দিল্লির মুখ্যমন্ত্রীর?

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই বদলে গেল দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। আগে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০ মিনিটে । কিন্তু সেইসময় বদলে এখন করা হয়েছে বেলা ১১ টায় । বর্তমানে এই শপথ অনুষ্ঠান নিয়ে দিল্লি জুড়ে চলছে জোড়কদমে প্রস্তুতি । 

২০ ফেব্রুয়ারি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রামলীলা ময়দানে । তবে এখন পর্যন্ত কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী তা এখন স্পষ্ট নয় । আগামীকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি আইনসভা দলের বৈঠকে দিল্লির নতুন  মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে । 

কারা এগিয়ে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ? 

১)প্রবেশ ভার্মা

দিল্লির মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা নামগুলির মধ্যে প্রবেশ ভার্মা সবচেয়ে এগিয়ে। যিনি নয়াদিল্লি আসনে আপ  প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন ।

২)আশীষ সুদ

 দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক এবং জনকপুরীর বিধায়ক আশীষ সুদের নামও আলোচনায় রয়েছে।  যিনি কেন্দ্রীয় নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ।

৩) রেখা গুপ্তা

একজন মহিলা মুখ হিসেবে, শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে পরবর্তী  মুখ্যমন্ত্রী পদের  হিসেবে বিবেচনা করা হচ্ছে।

৪) বিজেন্দ্র গুপ্ত

 রোহিণীর বিধায়ক বিজেন্দ্র গুপ্তার নামও আলোচনায় রয়েছে। যিনি দিল্লি বিজেপির সবচেয়ে শীর্ষ  নেতাদের মধ্যে একজন । সেইসঙ্গে  দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন।

৫)সতীশ উপাধ্যায়

মালব্য নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার  দৌড়ে রয়েছেন।  বলা বাহুল্য তিনি  প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন ।

৬) শিখা রায়

 নির্বাচনে  গ্রেটার কৈলাসে আপের সৌরভ ভরদ্বাজকে পরাজিত করে জয়ী হন  শিখা রায়।  তাই তিনিও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ