আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহা চম‍ৎকার, মহাকুম্ভেই এক সঙ্গে দর্শন মিলছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। প্রতিদিন পূর্ণস্নান করতে আসছেন  হাজার হাজার ভক্তরা । আর তাদের যাতে আধ্যাত্মিক অভিজ্ঞতা হয় সেইজন্য প্রয়াগরাজে  তৈরি করা হয়েছে এক শিবালয় পার্ক । সেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।  এই পার্কে গেলেই একই স্থানে সমস্ত প্রধান জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন সমস্ত পূর্ণার্থীরা । 

বলা যায়, মহাকুম্ভের আকর্ষণ আরও দ্বিগুণ করে দিয়েছে এই শিবালয় পার্ক ।  এখানে প্রবেশ করলেই  প্রথমেই দেখতে পাবেন সমুদ্র মন্থনের অপূর্ব মূর্তি । যা দেখা মাত্রই পূর্ণার্থীদের মনে করিয়ে   দেবে ভারতীয় ইতিহাসের নানান কথা । এছাড়াও রয়েছে সোমনাথ, মহাকালেশ্বর, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর, ওঁকারেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম, ঘৃষ্ণেশ্বর এবং মল্লিকার্জুন সহ ১২ টি জ্যোতির্লিঙ্গের মূর্তি। 

প্রতিটি মূর্তির সামনেই রয়েছে একটি তথ্য বোর্ড । যেখানে লেখা রয়েছে জ্যোতির্লিঙ্গের ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্য । শুধু তাই নয় এই পার্কে রয়েছে একটি বিশেষ বারকোড স্ক্যানিং সিস্টেম। যা স্ক্যান করে ভক্তরা তাদের মোবাইল স্ক্রিনে ১২টি জ্যোতির্লিঙ্গের বিস্তারিত বর্ণনা, পৌরাণিক কাহিনী সহ একাধিক তথ্য জানতে পারবেন। এই পার্কে আসা এক ভক্ত জানিয়েছেন, ‘ এক জায়গায় ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরে খুব আনন্দিত । ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসেবে এই পার্কটিকে তুলে ধরা হয়েছে ।’ একথায় বলা যায়, মহাকুম্ভে বিশেষ নজর কেড়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের  শিবালয় পার্ক । 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ