ট্যাংরার ছায়া এবার বীরভূমে, উদ্ধার একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ

জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে বাড়িতে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় মহম্মদ বাজার থানার পুলিশকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ট্যাংড়ার পর এবার বীরভূম! শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাতসকালে বীরভূমের মহম্মদবাজার থানা র অন্তর্গত ম্যানেজার পাড়া এলাকায় উদ্ধার হল একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ। সূত্রের খবর, মৃতেরা সম্পর্কে মা এবং ছেলে-মেয়ে। তাঁদের বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। স্বাভাবিকভাবেই দুই শিশুদের নিয়ে আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তাল এলাকা। সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মৃতদের নাম লক্ষী মার্ডি (২৫), রূপালী মার্ডি (১০), অভিজিৎ মার্ডি (৫)। জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে বাড়িতে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় মহম্মদ বাজার থানার পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া। সেখানেই থাকতেন লক্ষ্মী মাড্ডি আনুমানিক ২৫ বছর বয়স। তার দুই সন্তান রূপালি ১০ বছর এবং অভিজিৎ ৮ বছর বয়সেই দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। শুক্রবার সকালে দেখা যায়, ঘরে খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী ও রূপালির কম্বল জড়ানো দেহ। খাটিয়ার নিচে একপাশে মাটিতে পড়ে ছোট ছেলে অভিজিতের দেহ। খাটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা গেছে রক্তের দাগ। দেখা গিয়েছে তিনজনের মাথাতেই আঘাতের চিহ্ন। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, কারা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছে, তাও জানা যায়নি। এখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

বর্তমানে দেহগুলি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এবং বিষয়টি তদন্ত করছে। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ম্যানেজার পাড়া এলাকায়। সাত সকালে এই বীভৎস শিউরে ওঠা ছবি দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় মোহাম্মদ বাজার থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশকে ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের কাছে স্থানীয় মানুষজন দাবি করেন, তিনজনকে খুনই করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের গ্রেফতার করতে হবে। নয়তো তারা দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর পুলিশ তরফ থেকে এলাকাবাসীকে বলা হয়, আগে দেহ উদ্ধার হোক। তারপরই তদন্ত শুরু হবে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে। কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা। অনেক বাগবিতণ্ডার পর অবশেষে দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ময়নাতদন্তের হওয়ার পরেই জানা যাবে খুনের আসল কারণ। যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই। কিন্তু কেন, তা এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ। কিন্তু ঠিক কী কারনে কী ভাবে মৃত্যু? কেন এই ঘটনা ঘটল? নেপথ্যে কে বাকারা জড়িত? উঠছে নানা প্রশ্ন। উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতার ট্যাংড়া থানা এলাকায় একটি আবাসন থেকে ২ মহিলা ও ১ কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল সেই এলাকায়। এই ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও বিষয়টি তদন্তাধীন।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা