ভগবানের সঙ্গে নিজেদের তুলনা করে বিজ্ঞাপন দিয়ে বিতর্কে হোটেল বুকিং সংস্থা OYO

যেখানে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে যে, 'ঈশ্বর সর্বত্র বিরাজমান', এরপরই নিচে ছোট করে লেখা রয়েছে এবং OYO। অর্থাৎ পুরো বাক্যটি জুড়লে দাঁড়ায়, 'ঈশ্বর সর্বত্র আছে এবং OYO-ও'।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেল বুকিং সংস্থা OYO-এর একটি বিজ্ঞাপন ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু বিজ্ঞাপনে কী এমন রয়েছে, যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে? আসলে একটি সংবাদমাধ্যমের গোটা পৃষ্ঠাজুড়ে OYO কর্তৃক একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে যে, ‘ঈশ্বর সর্বত্র বিরাজমান’, এরপরই নিচে ছোট করে লেখা রয়েছে এবং OYO। অর্থাৎ পুরো বাক্যটি জুড়লে দাঁড়ায়, ‘ঈশ্বর সর্বত্র আছে এবং OYO-ও’। বিজ্ঞাপনটি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। বিক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী বিজ্ঞাপনের ছবি দিয়ে লিখেছেন, ‘কী বলতে চাইছেন OYO আর ঈশ্বর এক? মানুষের মাথায় এই ধরণের সৃজনশীল ধারণা কোথা থেকে আসে?’ এরপর তিনি পোস্টটির সঙ্গে OYO-কে ট্যাগ করে দেন।

একই সময়ে আরেক ব্যবহারকারী ব্যক্তি লিখেছেন, ‘OYO-র এই বিজ্ঞাপনটি বিতর্কে মোড়া থাকবে। হয়তো এটাই OYO কোম্পানির ইচ্ছে মার্কেটিং বাড়ানোর লক্ষণ। কারণ বিজ্ঞাপনে স্পষ্ট লেখা রয়েছে, ‘ঈশ্বর সর্বত্র রয়েছে OYO-ও’। অবিবাহিত প্রেমিক যুগলদের একসঙ্গে ‘quality time’ কাটানোর জন্যে ওয়ো একটি দারুণ উদ্যোগ। বেশ কয়েক বছর আগেই চালু হয় OYO। কয়েক ঘন্টা সময় কাটানোর জন্যে হোটেলে OYO রুম পাওয়া যায় খুব কম খরচে। সুতরাং পার্কের থেকে প্রেমিক-প্রেমিকার সঙ্গে আলাদা করে সময় কাটানোর জন্যে OYO বেস্ট, আর এটি নিরাপদও। এমন চিন্তা ভাবনাতেই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে OYO। কিন্তু OYO-তে সময় কাটানো একটি বিতর্কিত দিকও বটে। তাই OYO বন্ধ করা নিয়ে নানা সময়ে নানা আওয়াজ উঠেছে।

এমনকী মাস কয়েক আগে অবিবাহিত প্রেমিক যুগলকে OYO বুকিংয়ের জন্যে নানারকম নিয়মের গণ্ডিতে বেঁধে দেওয়া হয়েছিল। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। এবার এই রেশ কাটতে না কাটতেই ভগবানের সঙ্গে OYO-র তুলনা টেনে হিন্দুধর্মকে আঘাত দিয়ে নতুন বিতর্কে জড়াল OYO। আসলে OYO এখন দেশ-বিদেশের সব জায়গাতেই উপলব্ধ। তাই ঈশ্বরকে যেমন সব জায়গায় পাওয়া যায়, তেমনি OYO কেও সব জায়গায় পাওয়া যায়। এমন বিজ্ঞাপনেই আপত্তি বেশকিছু মানুষের। তাই ঈশ্বরের সঙ্গে OYO র তুলনা টানতেই রে রে করে ছুটে এসেছেন নেট ব্যবহারকারীরা।

 

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56