নৈশভোজের নামে হোটেলে ডেকে গণধর্ষণ বিবাহিত মহিলাকে, গ্রেফতার ৩

ছিঃ! নৈশভোজের নামে হোটেলে ডেকে গণধর্ষণ এক যুবতীকে। ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। বেঙ্গালুরুতে একটি হোটেলের বারান্দায় ৩৩ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিঃ! নৈশভোজের নামে হোটেলে ডেকে গণধর্ষণ এক যুবতীকে। ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। বেঙ্গালুরুতে একটি হোটেলের বারান্দায় ৩৩ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে বেঙ্গালুরুর কোরামঙ্গলার হোটেলে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, নির্যাতিতা মহিলা ক্যাটারিং সার্ভিসে কাজ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করেন। আর তিনি একজন বিবাহিত মহিলা।পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগী বেঁচে রয়েছেন। এবং তিনি অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, ঘটনার দিন নির্যাতিতা মহিলা জ্যোতি নিবাস কলেজ মোড়ে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই ২০ বছর বয়সী চারজন পুরুষ তাঁর কাছে এসে কথা বলতে শুরু করেন। এরপর মহিলার সঙ্গে বন্ধুত্ব জমিয়ে নেন। স্বাভাবিকভাবেই মহিলা তাঁদের বিশ্বাস করে ফেলেন। এরপর তাঁকে হোটেলে ডিনারে আমন্ত্রণ জানায় ৪ যুবক।

এরপর মহিলা হোটেলে যান। এবং যুবকদের সঙ্গে নৈশভোজ সারেন। খাওয়া-দাওয়ার পর মেয়েটির প্রতি যৌন আগ্রাসন চালায় চার ব্যক্তি। তিনি তাঁদের মনোরঞ্জন করতে রাজি না হলে তাঁরা ওই হোটেলের বারান্দায় তাঁকে গণধর্ষণ করে। এরপর তাঁকে নির্যাতনের ছবি-ভিডিও তুলে রাখা হয়। এবং এই ঘটনায় মুখ না খোলার হুমকি দেওয়া হয়। এবং শুক্রবার সকাল ৬টার দিকে তাকে ছেড়ে দেয় তাঁরা হোটেল থেকে। বাড়িতে পৌঁছে নির্যাতিতা তাঁর স্বামীকে ঘটনাটি বলেন এবং তিনি পুলিশকে জানান। পুলিশ জানিয়েছেন, সন্দেহভাজনরা সকলেই অন্য রাজ্যের এবং হোটেলে কাজ করে। অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭০ (গণধর্ষণ) এর অধীনে কোরামঙ্গলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তকেও শনাক্ত করা হয়েছে, এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56