‘বিরক্তিকর’, দিল্লি হাইকোর্টের বিচারপতিদের পেল্লাই নির্দেশে বিরক্ত সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগাম জামিন খারিজ করতে গিয়ে ৩০-৪০ পাতার নির্দেশনামা লিখছেন দিল্লি হাইকোর্টের বিচারপতিরা। আর ওই ঢাউস সাইজের নির্দেশ নিয়েই বিরক্তি প্রকাশ করলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংহ। দুই বিচারপতির মন্তব্য ‘দিল্লি হাইকোর্টে যা চলছে তা সত্যিই বিরক্তিকর। আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে ৩০-৪০ পাতার রায় লেখা হচ্ছে। এটা সাধারণত নিম্ন আদালতের বিচারকরা কাউকে দোষী সাব্যস্ত করার সময়ে যেমন পুঙ্খানুপুঙ্খভাবে রায় লেখেন তেমনই ঘটনা।’

প্রতারণা মামলায় গ্রেফতারির হাত থেকে বাঁচতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পেশায় চিকি‍ৎসক আদর খেরা। গত ৬ ফেব্রুয়ারি তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের এক বিচারপতি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন খেরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওই আর্জির শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের এজলাসে। আবেদনকারীর তরফে প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন ‘যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার আমার মক্কেলের বাবা। আদর খেরার তার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তা সত্বেও একজন সচেতন নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হিসাবে দিল্লি পুলিশকে তদন্তে সহযোগিতা করেছেন। চার্জশিটও দাখিল হয়েছে। অথচ দিল্লি হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে আমার মক্কেলকে তার বাবার মতোই সমান দোষী হিসাবে চিহ্নিত করেছে।’

অভিযুক্ত আদর খেরার আগাম জামিনের আর্জি খারিজের নির্দেশ খতিয়ে দেখতে গিয়েই বিরক্তি প্রকাশ করেন দুই বিচারপতি। ৩৪ পাতার নির্দেশ নামা দেখে উষ্মাপ্রকাশ করে বলেন, ‘দিল্লি হাইকোর্টে যা চলছে তা বিরক্তিকর। আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে ৩০-৪০ পাতার রায় লেকা হচ্ছে। কী হচ্ছে বুঝতে পারছি না।’ এর পরেই আবেদনকারী আদর খেরাকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দেন বিচারপতিরা।

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী