বাড়ির ভিতর থেকে উদ্ধার মা-বোন সহ আমলার ঝুলন্ত দেহ,পুলিশের সন্দেহ আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পণ্য পরিষেবা কর (জিএসটি) দফতরের অতিরিক্ত কমিশনার এবং তার মা ও বোনের দেহ। আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের অনুমান, তিন জনেই আত্মহত্যা করেছে। যদিও ঘর থেকে কোনও আত্মঘাতী নোট উদ্ধার হয়নি।

পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় আবগারি ও পণ্য পরিষেবা কর দফতরের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত মণীশ বিজয় নামে ওই আমলা চার দিনের ছুটি নিয়েছিলেন। কিন্তু ছুটি শেষে কাজে যোগ না দেওয়ায় তাঁর সহকর্মীরা খোঁজ নিতে মণীশের বাড়িতে যান। ভিতর থেকে দরজা বন্ধ দেখে বহু ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে মণীশের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। আর ভিতরে ঢুকেই চোখ চড়কগাছ হয়ে যায় তাদের। বিছানাতেই মণীশের মা শকুন্তলার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশে ছিল একগাদা ফুল। বাড়ির আন্য দুটি ঘর থেকে মণীশ ও তার বোন শালিনীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

তদন্তকারীদের অনুমান, প্রথমে মাকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন মণীশ ও তার বোন শালিনী। কোচির পুলিশ কমিশনার পুত্তা বিমলাদিত্য সাংবাদিকদের জানিয়েছেন, ‘তিন জনের মৃতদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। কেননা, দেহে পচন ধরা শুরু হয়েছিল। ঠিক কবে মণীশ ও তার মা-বোনের মৃত্যু হয়েছে এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। মণীশের এক দিদি বিদেশে থাকেন। তাকে ইতিমধ্যেই মর্মান্তিক ঘটনার খবর পাঠানো হয়েছে।’

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56