দিনভর মেঘলা আকাশ,রবিতে ঝোড়ো হাওয়ার পাগলামি!বৃষ্টিতে ভাসবে কোন জেলা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার(২৩ ফেব্রুয়ারি)শহর কলকাতায় দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আংশিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে রোদের দেখা মিললেও তা খুব বেশিক্ষণ থাকবে না। রবিবার কলকাতায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে থাকছে বজ্রপাতও।

রবিবার কলকাতার ঘরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০০.১ মিমি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে এক অক্ষরেখা।এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা।রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায়।মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। এদিকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক