ব্রাজিলে ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন নেইমার, এবার অলিম্পিকো গোল করে নজর কাড়লেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চেনা ছন্দে ফিরলেন নেইমার । ম্যাচে পর পর তিনটি গোল করে ইন্তারন্যাসিওনাল দে লিমেইরাকে হারাল সান্তোস। নেইমার একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন। আর তাতেই কার্যত নজর কাড়লেন ব্রাজিলের এই তারকা ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এস্তাদিও মেজর জোসে লেভি সভেরিনিয়োয় ইন্তারন্যাসিওনাল দে লিমেইরার বিপক্ষে খেলতে নেমেছিল সান্তোস। আর সেখানেই নেইমার করলেন ‘অলিম্পিকো’ গোল। বলা যায়,  সরাসরি কর্নার কিক থেকে বল জালে ফেলেন  এই সুপারস্টার। এরপর বাকি গোল দুটি করেন তিকুইনহো সোয়ারেস। আর তাতেই ইন্তারন্যাসিওনাল দে লিমেইরাকে হারাল সান্তোস । বলা বাহুল্য, রবিবারের ম্যাচের প্রথম থেকেই ঝড় তোলে সান্তোস।  

খেলা শুরুর ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় পেইজিরা। নেইমারের নেয়া কর্নারে হেড করে বল জালে জড়ান তিকুইনহো। এরপর ফের ২৭ মিনিটের মাথায়  কর্নার বাক খেয়ে সোজা জালে বল ঢুকিয়ে দেয় নেইমার । গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তারপর ৩২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সান্তোস। বলা বাহুল্য, দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল খেলে সান্তোস। তবে একটাও গোল করতে পারেনি ।  অন্যদিকে সান্তোসে প্রত্যাবর্তনের পর থেকেউ পুরানো ফর্মে ফিরেছেন নেইমার ।  এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই তারকা । 

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি