পাক খেলোয়াড়দের নির্বুদ্ধিতায় বিরাটের শতরান? বেঁচে গিয়েছিলেন নির্ঘাত আউট থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: পাক বোলিং যে তাঁর প্রিয় খাদ্য, গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের মাঠেই তা বুঝিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। পাক বোলারদের পিটিয়ে ছাতু করে শুধু দ্রুততম ১৪ হাজার রানেরই মালিক হননি, সেই সঙ্গে ৫১তম শতরানও হাসিল করেছেন। কিন্তু জানেন কী পাকিস্তানি খেলোয়াড়দের নির্বুদ্ধিতাতেই শতরান পেয়েছেন কোহলি? পাক খেলোয়াড়রা আর্জি জানালে ৪১ রানের মাথাতেই সাজঘরে ফিরতে হত প্রাক্তন ভারত অধিনায়ককে। কে বলতে পারে, কোহলি আউট হয়ে ম্যাচের রং বদলে যেত না?

তাহলে খুলেই বলা যাক ঘটনাটি। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ২৭তম ওভারে বল করতে এসেছিলেন পাক পেসার হ্যারিস রউফ। তাঁর পঞ্চম বলে সিঙ্গেল নিয়েছিলেন কোহলি। আরামেই পৌঁছে গিয়েছিলেন নন-স্ট্রাইকার এন্ডে। কিন্তু তখনই ঘটল অবাক করার মতো ঘটনা। পাক ফিল্ডারদের ছোড়া বল হাত বাড়িয়ে রুখে দিলেন। আইসিসির আদর্শ আচরণবিধির ৩৭.১.২ ধারা অনুযায়ী, কিম কোহলির ওই কাজ ফিল্ডিংয়ে বাধা দেওয়ার নামান্তর। আর ফিল্ডারদের বাধা দেওয়ার কারণে পাকিস্তান খেলোয়াড়রা বিরাটের বিরুদ্ধে আউটের আর্জি জানাতে পারতেন। সেক্ষেত্রে আম্পায়ার আউট দিতে বাধ্য হতেন। কিন্তু নির্বোধ পাক খেলোয়াড়দের মাথায় ওই বিষয়টি আসেনি।

বিরাটের এমন অখেলোয়াড়সুলভ আচরণ খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর কথায়, ‘বিরাট যে কাজ করেছে তা মোটেও সমর্থন যোগ্য নয়। পাকিস্তানি খেলোয়াড়রা আউটের আবেদন জানালেই আম্পায়ার আউট দিতে বাধ্য হতেন। কিন্তু মহম্মদ রিজওয়ানরা তা করেননি। বিরাটকে ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্য কোনও দল ছেড়ে কথা নাও বলতে পারে।’
একবার দেখে নিন বিরাটের কীর্তি আর পাক খেলোয়াড়দের নির্বুদ্ধিতা-

আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

লাগাতার বৃষ্টির জেরে নেমেছে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক