লোয়ার কেজির পড়ুয়াকে দিয়ে শৌচালয়ে মল পরিস্কার, প্রিন্সিপ্যাল-সহ তিন জনের বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শিক্ষকতা পেশা আর মহান নয়। বরং কিছু কুশিক্ষকের আমানবিকতার কারণেই ওই মহান পেশা কালিমালিপ্ত হয়ে উঠেছে। এবার মধ্যপ্রদেশের এক বেসরকারি স্কুলের ছোট্ট পড়ুয়াকে দিয়েই মল পরিস্কার করালেন এক শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মী (আয়া)। ওই ওই অমানবিক ঘটনার কথা জানাজানি হতেই প্রিন্সিপ্যাল-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। রাজ্যের শিশুকল্যাণ দফতর এবং মানবাধিকার কমিশনও স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষযে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অমানবিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর হাসপাতালে এক ছোট শিশু বমি করে ফেলায় তা শিশুটির বাবাকে দিয়েই পরিস্কার করিয়েছিলেন এক চিকি‍ৎসক। ওই ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে যায়। হাসপাতালে সাফাই কর্মী থাকা সত্বেও কেন রোগীর পরিবারকে দিয়ে বমি পরিস্কার করানো হল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মধ্যপ্রদেশের রিভার এক বেসরকারি স্কুলে কার্যত একই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, জ্যোতি কিন্ডারগার্টেন নামে একটি নার্সারি স্কুলের লোয়ার কেজির এক পড়ুয়া ক্লাসরুমের ভিতরে প্যান্টের মধ্যেই মলমূত্র ত্যাগ করে। আর তা জানতে পেরেই ক্লাস শিক্ষক তীব্র তিরস্কার করেন পাঁচ বছরের পড়ুয়াকে। তার পরে আয়াকে দিয়ে টানতে টানতে শিশুটিকে শৌচালয়ে নিয়ে যায়। সেখানে ওই ছোট্ট শিশুকে দিয়েই প্যান্ট খুলে নিজের মল পরিস্কার করানো হয়। শুধু তাই নয়, স্কুলের বাকি ছাত্র-ছাত্রীদের সামনেও ওই ছোট্ট শিশুকে চরম অপমান করা হয়। শিশুটি বারিতে গিয়ে বাবা-মাকে সব ঘটনা খুলে বললে তারা অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গেই স্থানীয় তানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই নার্সারি স্কুলের প্রিন্সিপ্যাল ক্লাস শিক্ষক ও আয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56