চোখের সামনে হুড়মুড়িয়ে ভাঙল সেতু, দক্ষিণ কোরিয়ায় নিহত অন্তত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ধসে পড়ল এক্সপ্রেসওয়ের নির্মাণস্থল। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত অন্তত ২। আহত হয়েছে আরও ৫ জন।ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহুজন। চলছে উদ্ধারের চেষ্টা।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,প্রাথমিকভাবে অনুমান এখনও ধ্বংসস্তূপের নিচে ৩ জন চাপা পড়ে আছে। আপাতত সেই তিনজনের সন্ধান করছে। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের এক অফিসার জানান যে, সিওল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে সিওনানে সকাল ৯:৫০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে ওই ব্রিজ ভাঙার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে।সেখানে দেখা যাচ্ছে কীভাবে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে।বিরাট আওয়াজ করে চোখের পলকে ধসে পড়ছে ব্রিজ।প্রতক্ষদর্শীরা ভয় পেয়ে চিৎকার করছেন। চতুর্দিক ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যায়। বাকরুদ্ধ হয়ে পড়ছেন তারা।মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল ব্রিজ।

ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার এক বিবৃতি অনুসারে, ২ জন মারা গেছেন, চারজন গুরুতর আহত হয়েছেন এবং একজন সামান্য আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা তিনজনের সন্ধান করছে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি