কুল পাড়তে যাওয়াই হল কাল ! গৃহশিক্ষকের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি । কুলগাছ থেকে কুল  পাড়তে গিয়ে  ছাদ থেকে আচমকাই  পড়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রীর।  পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার রামভদ্রপুর গ্রামের এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। নিহত ছাত্রী ১৫ বছরের শুভশ্রী মণ্ডল । 

মঙ্গলবার বিকেলে তন্ময় মাঝি নামে এক গৃহশিক্ষকের বাড়িতে যান শুভশ্রী । তবে সেইসময় বাড়ির মধ্যে শিক্ষক ছিলেন না । সেইজন্য কুল পাড়ার জন্য  ছাদে ওঠে শুভশ্রী। কুল পাড়ার সে  চেষ্টা করে । কিন্তু হঠাৎ  সেই সময় বিদ্যুতের তারে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে  সে ছাদ থেকে নীচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে  শুভশ্রীকে উদ্ধার করে হাসপাতালে  নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । ইতিমধ্যেই দেহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত । 

এই ঘটনা প্রসঙ্গে শুভশ্রীর কাকু গুরুপদ মণ্ডল জানিয়েছেন, ‘গৃহশিক্ষকের কাছে পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ভাইজি। এরপর বাড়িতে ফোন আসে আমাদের মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছে। খবর পাওয়ার পরেই গৃহশিক্ষকের বাড়িতে  গিয়ে দেখি মেয়ে মাটিতে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।’ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । কী করে এই ঘটনা ঘটল তা জানতে গৃহশিক্ষকের বাড়ির সকল সদস্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । 

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি