১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের ( Kalighat skywalk )। আজ সোমবার (৩ মার্চ) নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরের পরে কালীঘাট মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য স্কাইওয়াক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ওই স্কাইওয়াকের কাজ। তবে কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকায় মাটির নীচে থাকা ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ অক্ষত রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা অসম্ভব ছিল। তবে সব বাধা-বিপত্তি অতিক্রম করে নির্বিঘ্নেই ওই কাজ করা হয়েছে। কবে ওই স্কাইওয়াকের উদ্বোধন হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল।

এদিন রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নে শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে একাধিক বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শিল্পপতিদের কাছ থেকে তোলা আদায় নিয়ে যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই বিনিয়োগের ক্ষেত্রে লালফিতের ফাঁস বরদাস্ত করবেন না বলে সতর্কও করে দিয়েছেন। রাজ্যে শিল্পায়নে গতি আনতে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করেন। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে। কারণ, পরের দু’দিন মন্দির সংলগ্ন ৩ থেকে ৪ কিমি রাস্তার মধ্যে কোনও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। আমি চাই না কোনও পদপিষ্টের ঘটনা ঘটুক।’

 

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক