দুরারোগ্য অসুখে আক্রান্ত প্রৌঢ় ট্রেনে পাওয়া ৪০ হাজার টাকা ও এটিএম কার্ড ফিরিয়ে দিয়ে নজির গড়লেন

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিজে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত। চিকিৎসার জন্য বড় অংকের টাকা খরচ হয় প্রতিমাসে। এই পরিস্থিতিতে এক প্রাক্তন অধ্যক্ষের হারিয়ে যাওয়া চল্লিশ হাজার টাকা এবং এটিএম কার্ড সবকিছু ফিরিয়ে দিয়ে নজির তৈরি করলেন হাওড়ার বাগনানের দেউলটির আষাড়িয়ার বাসিন্দা প্রদীপ মন্ডল(Pradip Mandal)। মঙ্গলবার প্রদীপ বাবুর এই কাজকে দুহাত তুলে কূর্ণিশ জানিয়েছে বাগনানের মানুষ। পাশাপাশি হারিয়ে যাওয়া টাকা এবং তথ্য সম্বলিত ব্যাগ ফিরে পেয়ে বাস্তবিক অর্থে আনন্দে চোখে জল এসে গিয়েছিল বর্তমানে টালিগঞ্জের(Tollyganj) বাসিন্দা ময়না কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমরেন্দনাথ বর্ধনের(Amarendranath Bardhan)। কিন্তু ঠিক কি হয়েছিল?

জানা গিয়েছে ,অমরেন্দ্রবাবু শনিবার সাঁতরাগাছি থেকে পেনশনের টাকা তুলে বিশেষ কাজে ময়নায় যাচ্ছিলেন। মেচেদায় ট্রেনে তিনি ব্যাগটি ভুলে ফেলে যান। এরপর মেচেদায় ট্রেনের মধ্যে ব্যাগটি পান প্রদীপবাবু। বলা ভালো বেশ কিছুটা আইনি রিস্ক নিয়ে পরে সরাসরি যোগাযোগ করেন অমলেন্দু বাবুর সঙ্গে। পাশাপাশি তিনি এলাকার যুবক চা বিক্রেতা জনৈক সোনাকে ও বিষয়টি জানিয়ে রাখেন।সেখান থেকে খবর পায় এলাকার যুবকরা। মঙ্গলবার দেউলটির(Deulti) একটি সিনেমা হল চত্বরে অমরেন্দুবাবুর হাতে নগদ ৪০ হাজার টাকা,এ টি এম(ATM) সহ ব্যাগটি তুলে দেন তিনি।

এদিন টাকা ও ব্যাগ ফেরত পেয়ে অমরেন্দু বাবু জানান,”এখন ও প্রদীপ বাবুর মতো ভালো মানুষ আছেন বলে পৃথিবী সুন্দর লাগে।”অন্যদিকে প্রদীপ বাবু জানান,”এটা আমার কর্তব্য ছিল মাত্র।খুব ভালো লাগছে নিজেকে।”স্থানীয় ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানা জানান,”চারদিকে প্রতারণার যুগে এ হেন সততা সত্যিই নজির।”এদিন দুই প্রৌঢ়ের আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো দেউলটির ওই সিনেমা হল চত্বর।”

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’