স্কুলে দিদিমার ব্যাঙ্কে থাকা টাকার গল্প করে ফেঁসে গেল ছাত্রী, ৮০ লক্ষ হাতিয়ে নিল প্রতারকরা

গত ডিসেম্বরে নাবালিকা মেয়েটি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। তাঁর ৭৫ বছর বয়সী দিদিমা পুলিশকে জানায়, জমি বিক্রির পর তিনি মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জালিয়াতির মর্মান্তিক ঘটনা! ১৫ বছরের স্কুলছাত্রীকে তাঁর বিকৃত ছবি দিয়ে ব্ল্যাকমেল। সম্মান বাঁচাতে দিদিমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮০ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বাধ্য হল নাতনি। অবশেষে পুলিশের জালে এই মামলার ৬ অভিযুক্ত। তবে খোয়া যাওয়া টাকার মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশি তদন্ত এখনও চলছে।

গত ডিসেম্বরে নাবালিকা মেয়েটি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। তাঁর ৭৫ বছর বয়সী দিদিমা পুলিশকে জানায়, জমি বিক্রির পর তিনি মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন।এরপর তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে দেন। তাঁর অ্যাকাউন্টে অ্যাক্সেস ছিল নাতনির। মাস কয়েক আগে নাতনিকে তাঁর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিছু লোক ব্ল্যাকমেল করেছিল। স্বাভাবিক ভাবেই কিশোরী নাতনি ভয় পেয়ে অভিযুক্তদের দেওয়া ফোন নম্বরে ৮০ লক্ষ টাকা স্থানান্তর করে। বিষয়টি তখন সে দিদিমাকে জানায় নি। এরপরেই দিদিমার অভিযোগের ভিত্তিতে, একটি মামলা দায়ের করা হয় থানায়। এবং পুলিশ তদন্ত শুরু করে। তবে মেয়েটি বিপাকে পড়ল কি করে? পুলিশ জানিয়েছে, স্কুলে আড্ডা থেকে সূত্রপাত এই ঘটনার। কিশোরীটি তার এক বন্ধুর কাছে দিদিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশাল আমানতের কথা জানায়, এমনকি এটাও জানায় যে, ইচ্ছে করলেই সে দিদিমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। কেননা তাঁর কাছেও ব্যাঙ্কের অ্যাক্সেস রয়েছে।

খবরটি ছড়িয়ে পড়তেই দশম শ্রেণীর একটি ছেলে জানতে পারে। এবং সে তাঁর দাদার সঙ্গে মিলে এমন মর্মান্তিক ঘটনার ছক কষে ফেলে। ধৃত ২০ বছর বয়সী সুমিত কাটারিয়া জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে সে কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করে। এরপর সে সোশ্যাল মিডিয়ায় থেকে তার ছবি নিয়ে মর্ফ করে দেয়। এই মর্ফ করা ছবিগুলি কিশোরীর কাছে পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে এবং জানান, যদি সে টাকা না দেয় তবে সেগুলি ছড়িয়ে দেবে। বেশ কয়েকবার টাকা দেওয়ার পর, অ্যাকাউন্টের নগদ টাকা শেষ হয়ে যায়। এরপর একজন ব্ল্যাকমেইলার কিশোরীর কোচিং ক্লাসে পৌঁছে তাঁকে হুমকি দেয়। এরপর তাঁর শিক্ষক বিষয়টি লক্ষ্য করে কিশোরীর পরিবারকে জানায়।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি