আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনায় জল! ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন অবসর ভেঙে ফেরা সেই স্টোকস

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছেড়েছিলেন জস বাটলার। সেই থেকে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক কে হবেন এই নিয়ে জল্পনা চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচেই জিততে না পেরে ইংল্যান্ড দলকে নানা জল্পনা ছড়িয়েছিল। প্রশ্ন উঠছিল ইংল্যান্ড দলকে পাড়ে টেনে তোলার দায়িত্ব নিবেন কে? তখনই ভেসে উঠল বেন স্টোকসের নাম। অবশেষে সব জল্পনায় জল ঢেলে সাদা বলের অধিনায়ক হচ্ছেন বেন স্টোকস।

এই নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব জানিয়েছেন, বাটলারের বিকল্প হিসেবে টেস্ট অধিনায়ক স্টোকসের কথাও বিবেচনায় রেখেছেন তারা। সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্প নিয়ে বিস্তর ভাবতে হবে। যেটা করলে দলের সবেচয়ে বেশি ভাল হবে। তার দেখা বেন স্টোকস সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি হবে। অবশ্য স্টোকস তিন ফরম্যাটের দায়িত্ব নেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

টেস্ট ক্রিকেটের জন্য ওয়ানডে ক্রিকেটের ইতি টেনেছিলেন বেন স্টোকস। সেই স্টোকসই অবশ্য পরবর্তীতে অবসর ভেঙে ফিরেছেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে।এরপর লম্বা সময় সাদা পোশাকে দেখা যায়নি এই অলরাউন্ডারকে।তবে সম্প্রতি স্টোকসকেই ভাবা হচ্ছে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেন নি স্টোকস। যদিও স্টোকস ছাড়াও আর বেশ কয়েকজনকে ভেবে রেখেছে ইংল্যান্ড বোর্ড। তবে বিবেচনার ক্ষেত্রে স্টোকসকেই বেশি গুরুত্ব দেওয়া বলে বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য,স্টোকস সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের পর।২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফিফটি করে দলের শিরোপা জয়ে অবদান রাখার পর এই সংস্করণেও দেশের হয়ে আর দেখা যায়নি তাকে।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ