কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে তিন জনের নামে ছাড়পত্র কেন্দ্রের, দু’জনের ভাগ্য ঝুলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন তিন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। শনিবার (৮ মার্চ) সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ করা পাঁচ জনের মধ্যে তিন জনকে বিচারপতি হিসাবে নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আ্ইন ও বিচার মন্ত্রক। বাকি দু’জনকে বিচারপতি হিসাবে নিয়োগ করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রক। ফলে ওই দুজনের ভাগ্য ঝুলেই রইল। অতীতেও সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ থাকা সত্বেও বেশ কয়েকজনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দিতে রাজি হয়নি মোদি সরকার। তার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন রাজ্যপাল তথা এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শাক্য সেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশ বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় অমিতেশ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির পদ রয়েছে ৭২টি। বর্তমানে সেখানে দায়িত্ব সামলাচ্ছেন মাত্র ৪৩ জন। অর্থা‍ৎ ২৯ বিচারপতির পদ শূন্য। যার ফলে হাইকোর্টে মামলার পাহাড় জমেছে। মামলার চাপ কমাতে গত ২৮ ফেব্রুয়ারি বিচারপতি হিসাবে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রকের কাছে পাঁচ জনের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। যাদের নাম বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছিল তাঁরা হলেন-স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, ওম নারায়ণ রাই, কৃষ্ণরাজ ঠ্যাকার ও মোহাম্মদ তালয় মাসুদ সিদ্দিকী। সে বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়ার আগেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হয়।

এদিন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক টুইটে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে কলকাতা হাইকোর্টের সহকারী বিচারপতি পদে স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, ওম নারায়ণ রাইকে নিয়োগ করা হয়েছে। তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।’ কলেজিয়ামের সুপারিশ করা বাকি দুই নাম নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি তিনি।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা