রাধা-কৃষ্ণ নয়,সর্বপ্রথম দোল কে খেলেছিলেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উত্‍সব।সামনেই দোল পূর্ণিমা, সবার রঙে রং মেলাবার দিন।আগামী শুক্রবার(১৪ মার্চ)রংয়ের উৎসবে মেতে উঠবে বাঙালি ও অবাঙালি সম্প্রদায়।দোল এলেই মনে পড়ে রাধা-কৃষ্ণ দোল খেলার কথা।তবে জানেন কী কে সবার আগে হোলি খেলেছিল ? পুরান বলছে প্রথম রাধা-কৃষ্ণ হোলি খেলেন নি।রংয়ের উৎসব পালন করেছিলেন স্বয়ং মহাদেব।মর্ত্যলোক নয়, প্রথম হোলি খেলা হয় দেবলোকে।তবে দোলের আগেই জানুন পুরান কথা।

হরিহর পুরাণ মতে, দেবলোকে প্রথম হোলি খেলেছিলেন দেবাদিদেব মহাদেব। পার্বতী ছাড়াও এই হোলি খেলায় উপস্থিত ছিলেন প্রেমের দেবতা কামদেব ও তাঁর স্ত্রী রতি। বলা হয় মহাদেব একবার ধ্যানে বসলে তার ধ্যান ভাঙানো মুশকিল নয় বরং অসম্ভব ছিল। কেউ তার ধ্যান ভাঙাতে পারত না। সেই সুযোগ নিয়ে স্বর্গ আক্রমণ করে বসেন তারকাসুর নামের এক অসুর।এদিকে আতঙ্কে দেবেদবীরা ছোটাছুটি শুরু করেন।শেষ পর্যন্ত মহাদেবের শরনাপন্ন হন তারা। কিন্তু মহাদবের তো কোন হুঁশ নেই। তাঁর ধ্যান ভঙ্গ করবে কে ? বিড়ালের গলায় ঘন্টি বাঁধার মত গল্প…। শেষ পর্যন্ত রাজি হয় কামদেব ও তার স্ত্রী রতী। তাদের নৃত্যে বানবিদ্ধ হয় মহাদেব। কিন্তু মহাদেব তার নেত্র খোলার আগেই তৃতীয় নেত্র খুলে যায়। তৃতীয় নেত্র থেকে আগুন পুড়িয়ে ছাই করে দেয় কামদেবকে। রতীর কান্নায় নরম হন দেবাদিদেব। তিনি রতীকে শান্ত হতে বলেন। এরপর কামদেবকে জীবিত ফিরিয়ে দেন। অন্যদিকে তাকে বরও দেন যে প্রতিটা মানুষের হৃদয়ে থাকবে কামদেব। এরপর মহাদেব তারকাসুরের হাত থেকে স্বর্গলোক রক্ষা করেন।

আরও পড়ুন : কেন স্বামী মহাদেবকে স্তন পান করিয়েছিলেন শ্রীকালী ?

 এরপর দেবালকে রতি ও কামদেব ব্রজমণ্ডলে ব্রহ্মা ভোজের আয়োজন করেন। যেখানে সব দেব দেবীদের নেমত্তন্ন করা হয়। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। এই ব্রহ্মাভোজে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দেন রতি।ব্রহ্মোভোজের অনুষ্ঠানে শিবশংকর ঢোল বাজান, আর বিষ্ণুর বাঁশির সুরে সুর তোলেন। মাতা পার্বতী সেখানে বীণা বাজান এবং দেবী সরস্বতী বসন্তের গান করেন। সেখানে আবির নিয়ে দোল খেলেন মহাকাল। তখন থেকেই এইদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভোলনাথা আশির্বাদ করেন সকলে এইদিনটাকে মনে রাখবে। তখন থেকেই দোল খেলা শুরু হয়।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি