আইপিএল খেলতে ব্রিটিশ নাগরিকত্ব নিচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় সংস্করণ থেকেই নিষেধাজ্ঞা চেপেছে পাকিস্তানের ক্রিকেটারদের উপরে। ফলে গত ১৭ বছর ধরে কোনও পাক ক্রিকেটারের সৌভাগ্য হয়নি আইপিএল খেলার। তবে ঘুরপথে আইপিএল খেলেছিলেন পাক ক্রিকেটার আজহার মেহমুদ। ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ার কারণে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। আইপিএল খেলতে আজহারের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন আরও এক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পেয়ে তিনি আইপিএল খেলতে পারবেন বলে আশাবাদী পাকিস্তানের তারকা ক্রিকেটার। সুযোগ পেলে কোন দলে খেলবেন তাও জানিয়েছেন আমির। তাঁর ইচ্ছে, বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলবেন।’

আইপিএল চালুর পরে প্রথম বছর শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, সোহেল তানভীর, কামরান আকমল, মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। কিন্তু পরের বছর মুম্বইয়ে পাক জঙ্গি হানার পরেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হারিয়ে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। অনেকেই আইপিএল খেলার জন্য দিনের পর দিন মুখিয়ে ছিলেন। তবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন আজহার মেহমুদ।

আইপিএল খেলতে এবার তাঁর পদাঙ্ক অনুসরণ করছেন বর্ষীয়ান পাক পেসার মহম্মদ আমির। তিনিও ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। ফলে স্ত্রীর দৌলতে ব্রিটিস পাসপোর্ট পাবেন পাক তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘হারনা মান হে’-র এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমির। তাঁর কথায়, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনও দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’ কোন দলে খেলতে জানতে চাওয়া হলে কোনও রাখঢাক না রেখে আমির বলেন, ‘বিরাট কোহলির সঙ্গে একই দলে খেলার ইচ্ছে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই আমার প্রথম পছন্দ।’ বিরাটের প্রশংসা করে অভিজ্ঞ পাক পেসার বলেন, ‘একবার বিরাট আমাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। আমি তাতে বেশ খুশি হয়েছিলাম। আমি সব সময়ই কোহলির ব্যাটিংয়ের গুণগ্রাহী আর সে আমার বোলিংয়ের। ওর উপহার দেওয়া ব্যাটে আমার কয়েকটি ভাল ইনিংসও আছে।’   

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান