সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী

ব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়। বিশেষ করে যেখানে বেসরকারি বাস পরিষেবা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যানবাহন-ভরা কলকাতা হলেও মাঝে মধ্যে সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতে বাসের জন্যে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। আর ট্রেন গন্ডগোল থাকলে তো কোনও কথাই নেই। লাগামছাড়া ভিড়ে কালঘাম ছোটে নিত্যযাত্রীদের। এমতাবস্থায় প্রায়শই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি ওঠে নিত্যযাত্রীদের। এমনকী কলকাতায় বিভিন্ন রুটে বাসের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। বিমানবন্দর, নবান্ন-সহ বেশ কিছু রুটে বাসের অপেক্ষায় বিভিন্ন স্টপে যাত্রীদের অপেক্ষা করতে দেখেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কলকাতার একাধিক রুটে বাসের সংখ্যা এবং ট্রিপ বাড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে পরিবহন দফতর। কিন্তু তারা চেষ্টায় ব্যর্থ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সাংবাদিক বৈঠকে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়। বিশেষ করে যেখানে বেসরকারি বাস পরিষেবা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে, শহরের রাস্তায় যানজট তৈরি করছে টোটো। সেই কারণে বিভিন্ন পুর এলাকায় টোটো-র জন্য কিউআর কোড সিস্টেম চালু করা হচ্ছে। টোটোর বাড়বাড়ন্তে হাওড়া, বারাসত, চুঁচুড়া, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল-সহ বেশ কিছু শহরের স্টেশন চত্বর এবং বাজার এলাকায় যানজট তৈরি হচ্ছে বলেও অভিযোগ যাত্রীসকলের।

এদিন পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যে কোনও জায়গায় চালানোর জন্যে টোটোকে অনুমতি নিতে হয় না। আর তাতেই টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই কারণেই টোটোর জন্য কিউ আর কোড রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হচ্ছে। যাতে রাস্তাঘাটের পরিবেশ সুস্থ থাকে। এদিন শিলিগুড়ির যানজট কাটাতে বিশেষ ভাবনার কথাও বললেন পরিবহণ মন্ত্রী। জানালেন, ইতিমধ্যেই সেবক রোড বা হিলকার্ট রোডে টোটো চলাচল বন্ধ করা হয়েছে। পাশাপাশি তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে বেসরকারি ৩০০ বাস চলাচল করে। এই বাসগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার ভাবনাচিন্তা শুরু করা হয়েছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী