আন্তর্জাতিক অ্যাথলেটিক্স স্তরের প্রতিযোগিতায় সুযোগ পেল মালদার মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: খেলার জগতে ইতিহাস গড়ল মালদার মিষ্টি কর্মকার।‌ এই প্রথম মালদার আন্তর্জাতিক অ্যাথলেটিক্স স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিল। রাজ্য থেকে জাতীয় স্তরের জ্যাবলিন থ্রো প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য। সম্প্রতি বিহারের পাটলিপুত্র স্টেডিয়ামে ২০তম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট(Youth National Athaletics Meet) অনুষ্ঠিত হয়। সেখানে জ্যাবলিন থ্রোতে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে মালদার মিষ্টি কর্মকার। এদিন মিষ্টি ৪৫.০৪ মিটার ছোঁড়ে জ্যাবলিন। মেয়েদের বিভাগে প্রথম হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে নিয়েছে।

মালদার ইংরেজবাজারের(Englishbazar) কুলদীপ মিশ্র কলোনীর বাসিন্দা। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। বর্তমানে জলপাইগুড়ি সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। মিষ্টি কর্মকার(Misti Karmakar) বলেন, আমার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আমি এবার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক ইউথ অ্যাথলেটিক্সে। এখন থেকে কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জনের চেষ্টা করব।২০ তম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্য দলে ২০ জন সদস্য ছিলেন। মালদা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

জাতীয় স্তরের এই ইউথ প্রতিযোগিতায় রাজ্যে একটি মাত্র গোল্ড এসেছে । জ্যাভলিন থ্রোতে মালদার মিষ্টি কর্মকারের হাত ধরে। আগামী দিনে তার সাফল্য কামনা করছেন কোচ অসিত পাল।পুরস্কার জিতে মালদায় ফিরলেন মিষ্টি কর্মকার। বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মালদা রেল স্টেশনে নামে মিষ্টি। সেখানে তাকে মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান(Englishbazar Municipality Chairman) কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক