ধনেখালিতে কালভার্ট সংস্কারের সময় সিমেন্টের চাঙর চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: কালভার্ট সংস্কার করার সময় দুর্ঘটনা ঘটে। সিমেন্টের চাঙরের তলায় চাপা পড়ে মৃত্যু হয় দুজন শ্রমিকের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে হুগলি জেলার ধনেখালির(Dhanekhali) তেলের পাড় গ্রামে। মৃত দুই শ্রমিকের নাম শ্যামাপদ বারুই ও প্রতাপ জানা। শ্যামাপদর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কৃষ্ণরামপুর গ্রামে। প্রতাপ এর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গা সাগর এলাকায়। সিমেন্টের চাঙরের নিচ থেকে উদ্ধার করা হয় শ্রমিক দুজনের দেহ। ধোনেখালি থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায়। এলাকার মানুষের অভিযোগ কোন সুরক্ষা না নিয়ে ওই শ্রমিকদের কালভার্ট সংস্কারের কাজে লাগানো হয়েছিল।

ঠিকাদারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এলাকার মানুষজন। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। ডিভিসি’ র ক্যানেল এর ওপরে একটি কালভার্ট সংস্কারের কাজ করছিল ১০ জন শ্রমিক। সেই কাজ চলাকালীন একটি সিমেন্টের চাঙর কাটতে গিয়ে আস্ত একটা চাই ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে দুজন শ্রমিক। স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধারের চেষ্টা করে কিন্তু তাদের উদ্ধার করতে বাধা প্রাপ্ত হন।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। ধনেখালি থানা থেকে ক্রেন নিয়ে এসে ওই স্লাব সরিয়ে নিচে চাপা পড়ে থাকা শ্যামাপদ(Shyamapada) এবং প্রতাপকে(Pratap) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, ওই শ্রমিকদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পর ওই কালভার্ট সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়। তার মধ্যে সন্ধ্যে হতেই শুরু হয় ঝড়-বৃষ্টি।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা