‘ভুতুড়ে ভোটার’ ধরতে এবার মাঠে নামলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র

দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার কালিকাপুর এক নম্বর দিঘীরপাড় অঞ্চলে ভোটার তালিকা-সহ বাড়ি বাড়ি গেলেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো ভোটার নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এ নিয়ে সূর চড়াচ্ছেন বিরোধীরাও। এ নিয়ে জাতীয় স্তরেও চলছে জোর চর্চা। মাত্র ৫ দিনে ভুতুড়ে ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন হাজার হাজার। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা বেশি। অর্থাৎ মারা যাওয়ার পরে অনেকের নাম রয়েছে ভোটার তালিকায়। নাম কাটা হয়নি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সচিত্র ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি অভিযানে নেমেছে তৃণমূল। ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়িও যাওয়া হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই সমস্ত ভুতুড়ে-ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযানে নেমেছে তৃণমূল সরকার। এই নিয়ে জাতীয় রাজনীতিতে তরজা জারি।

অনেকেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন। জানিয়েছে এ ভাবেই ভুতুড়ে ভোটার হিসেবে কারচুপি করে দিল্লি বিধানসভায় রাজত্ব ফিরে পেয়েছে বিজেপি। যাই হোক, এবার ভুয়ো ভোটার ধরতে মাঠে নামলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার কালিকাপুর এক নম্বর দিঘীরপাড় অঞ্চলে ভোটার তালিকা-সহ বাড়ি বাড়ি গেলেন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র। পাশাপাশি জানালেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, ভুয়ো ভোটার খুঁজতে এবার তাঁকেই মাঠে নামতে হল। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট ৩০০টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় ২৫ হাজার। তাঁরা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে। যদিও এদিন বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখলেও কোনও ভুয়ো ভোটার পাওয়া যায়নি। তবে ভোটার তালিকায় কোনও অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা একটা বুথ ভিত্তিক কর্মসূচী করছি। যেখানে আমাদের কাছে মানুষ নানা ধরনের সমস্যার কথা জানাতে পারবেন। স্থানীয় বিধায়ক আপনাদের সামনে থাকবে। যারা কোনও সমস্যায় ভুগছেন, বা কোনও প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, কিন্তু নথিভুক্ত করতে পারছেন না, এই সমস্ত সমস্যা আমি নিজে দাঁড়িয়ে থেকে মেটাবো। আমরা সবাই মিলে এই প্রয়াসটি করছি। যাতে দ্রুত আমরা স্থানীয় মানুষের সকল সমস্যা সমাধান করতে পারি। আমাদের দল ভুতুড়ে ভোটার ধরার অভিযানটি সক্রিয়ভাবে করার নির্দেশ দিয়েছে। তাই আমরা সকলের সঙ্গে মিলে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করছি। পাশাপাশি বিজেপি যে চক্রান্ত করছে তা কখনই সফল হতে দেব না।’

প্রসঙ্গত, সম্প্রতি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে প্রায় ৪,৫০০ বাড়তি ভোটার পাওয়া গিয়েছিল। এ প্রসঙ্গে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল জানিয়েছেন, প্রশাসনের নির্দেশমাফিক তাঁরা ভোটার তালিকা ‘স্ক্রুটিনি’ অভিযান করেছেন। সেই সময়ই দেখা যায়, ২২টি সংসদেই অসংখ্য ‘ভূতুড়ে’ ভোটার রয়েছে। এমনকী দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের ভোটার তালিকায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, তথা শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদা থেকে প্রচুর ভোটারের নাম পাওয়া গিয়েছে।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন