কৃষক-পুলিশ সংঘর্ষে উত্তাল অগ্নিগর্ভ পঞ্জাব, একাধিক জেলায় বন্ধ ইন্টারনেট

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পুলিশ-কৃষক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল শম্ভু ও খানৌরি সীমান্ত। বুধবার (১৯ মার্চ) রাতে অতর্কিতে হানা দিয়ে শম্ভু ও মোহালিতে ধর্নারত কৃষকদের তাঁবু বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয় পঞ্জাব পুলিশ। শুধু তাই নয়, কৃষক নেতা জগজি‍ৎ সিংহ ডাল্লেবোল ও সরবন সিংহ পান্ধের-সহ কয়েকশো কৃষককে আটকও করা হয়েছে। পুলিশের সঙ্গে কৃষকদের ওই সংঘর্ষের পরেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সাংগ্রুরর-পাতিয়ালা জেলায় ইন্টারনেট পরিষবা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মোহালি, শম্ভু-সহ একাধিক এলাকাতেও অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে যাতে কৃষকরা জনজীবন বিপর্যস্ত করতে না পারে তার জন্য পুলিশকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতেই অবশ্য দিল্লি-অমৃতসর হাইওয়ের টোল প্লাজাগুলি অবরুদ্ধ করে দিয়েছেন কৃষকরা। ফলে টোল প্লাজাগুলিতে গাড়ির লম্বা সারি চোখে পড়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

নিজেদের দাবি দাওয়া আদায়ে দিল্লি গত বছর দিল্লি অভিযানের ডাক দিয়েছিল একাধিক কৃষক সংগঠন। কিন্তু হরিয়ানার পুলিশ দিল্লি ঢুকতে বাধা দেওয়ায় পঞ্জাব ও হরিয়ানা সীমান্তের শম্ভু ও খানৌরিতেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারী কৃষকরা। গত ১৩ মাসের বেশি সময় ধরে সীমান্তেই ঘাঁটি গেড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন ধর্নারত কৃষক সংগঠনের নেতারা। যদিও কোনও সুরাহহা মেলেনি। শম্ভু ও খানৌরি সীমান্তে কৃষকদের অবস্থানের ফলে জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা দেখা দেয়। বার বার ধর্না-অবস্থান তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের কাছে আর্জি জানানো হয় পঞ্জাব সরকারের তরফে। যদিও তাতে সাড়া মেলেনি।

বুধবার আচমকাই শম্ভু ও খানৌরি সীমান্ত খালি করতে বিশাল পুলিশ বাহহিনী পাঠায় পঞ্জাবের আপ সরকার। পুলিশ আন্দোলনকারীদের তুলে দেওয়ার চেষ্টা চালালে দুই তরফের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।বেধড়ক লাঠিচার্জ করার পাশাপাশি পুলিশকে কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়। খানৌরি সীমান্ত থেকে দুই শতাধিকের বেশি আন্দোলনকারীকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় আন্দোলনকারী কৃষকদের অস্থায়ী তাঁবু। পঞ্জাব পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বার বার সতর্ক করার পরেও আন্দোলনকারী কৃষকরা রাস্তা অবরোধ থেকে পিছু হঠেননি। ফলে জনস্বার্থেই বলপ্রয়োগের রাস্তায় হাঁটতে হয়েছে পুলিশকে। শম্ভু সীমান্ত থেকে কৃষকদের তাঁবু হঠিয়ে দিয়ে যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। হরিয়ানা পুলিশকেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

 

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার