বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড থেকে কমিয়ে ৭ বছর করল ইউনূস সরকার  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যত খুশি বিয়ে করার জন্য আগেই ছাড়পত্র দিয়েছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। আর এবার বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস তথা ধর্ষণকেও বৈধতা দিয়ে দিল। শেখ হাসিনা জমানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। সেই শাস্তি কমিয়ে মাত্র সাত বছরের সাজার বিধান রেখে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। এমন অধ্যাদেশে খানিকটা বিস্মিত আইনজীবীরা। তাদের মতে, নয়া শাস্তি ধর্ষকদের বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস বা ধর্ষণে উ‍ৎসাহিত করা হবে। ধর্ষকদের প্রতি আচমকা এত নরম মনোভাব কেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউনূসের প্রেসসচিব তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য শফিকুল আলম বলেছেন, ‘ধর্ষকরা তো আমাদের সমাজের। ফলে তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। মৃত্যুদণ্ড দিয়ে তাদের পরিবারকে সন্তান হারানোর সাজা দেওয়া সঠিক নয়।’

রাজনৈতিক পালাবদলের পরেই ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের মতো নরক যন্ত্রণার শিকার হচ্ছেন পাঁচ বছরের শিশুকন্যা থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধাও। কয়েকদিন আগে খোদ রাজধানীতেই এক মহিলা সাংবাদিককে টানা সাত ঘণ্টা ধরে গণধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেছিল। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই শারীরিক পরীক্ষার জন্য র ভর্তি হয়েছে চার শিশু-সহ পাঁচজন। একাধিক শিশু ও মহিলা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে, দেশে প্রতি মিনিটে একজন করে ধর্ষণের শিকার হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক লোকলজ্জার ভয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করছেন না নির্যাতিতা। অনেক ক্ষেত্রে গ্রামীণ মানুষের নিরক্ষতার সুযোগ নিয়ে পুলিশ আধিকারিকরা ধর্ষণের অভিযোগকে ধর্ষণ বলে নথিভুক্ত করছেন না। ফলে যত ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে তার চেয়ে বাস্তবে বেশি ঘটছে।

ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যখন কঠোর শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে, তখন উল্টোপথে হাঁটল ইউনূস সরকার। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মতো ঘটনায় দোষীর শাস্তি কমানো হল। শেখ হাসিনা জমানায় ধর্ষণ রুখতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ বা ২০০০ সনের ৮ নং আইন নামে নতুন একটি আইন প্রণয়ন করা হয়। এই আইনের ৯-এর (১) নং ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। ধর্ষকদের পাশে দাঁড়াতে ওই আইনকে বাতিল করে বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংশোধনী আনা হয়েছে। ইউনূসের প্রেসসচিব তথা জামায়াত ইসলামী নেতা শফিকুল আলম জানিয়েছেন, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড করা হচ্ছে।’ গত সোমবারই ওই অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল আইন মন্ত্রক। আর এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই অধ্যাদেশকে সিলমোহর দেওয়া হয়েছে।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা