বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। জল্পনা তীব্র রাজনৈতিক অন্দরমহলে। বেড়েছে চাপানউতোর। দীর্ঘ তিন মাস পর বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। শনিবার দুপুর ৩টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ(Kajal Sk.), বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাভপুরের বিধায়ক(MLA Lavpur) অভিজিৎ সিনহা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং সদস্য সুদীপ্ত ঘোষ এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডল দেউচা পাঁচামিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়েছেন। কিন্তু দলের কোর কমিটির বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে যখন বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সংগঠনের শক্তিবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা চলছে, তখন তার এই গরহাজিরি নতুন জল্পনা সৃষ্টি করেছে।আজকের এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে আগামী দিনে কিভাবে বীরভূমের রাজনৈতিক মেরুকরণ ও সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা যায় তা নিয়ে। এছাড়া আসন্ন নির্বাচনী কৌশল নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

তবে, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে দলীয় মহলে আলোচনা শুরু হলেও, দলের নেতারা এটিকে স্বাভাবিক ঘটনা বলেই ব্যাখ্যা করছেন। তবে এদিন বৈঠকের শেষে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন অনুব্রত মন্ডল(Anubrata Mandal) অনুপস্থিরত থাকার না কারন ডেউচা পাচামীতে প্রশাসনিক বৈঠকে গেছেন তবে অপরদিকে জেলা পরিষদের সভাধিপতি বলেন এদিন ডেউচা পাচামী নিয়ে কোন বৈঠক নেই তবে অনুব্রত মন্ডল কেন ছিলেন সেটা আমি বলতে পারবোনা। ফলে রাজনৈতিকের অন্দর মহলে চাপনোতোর বেড়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনে বীরভূমে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোয় ।

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে