চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি,কালীগঞ্জ: প্রথমে জমি কেনা হবে, তারপর স্কুলঘর নির্মাণ করা হবে, সেখানে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে রাধুনিসহ বিভিন্ন পদে – এইসব চাকরির লোভ দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারক। এমনকি খুব অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়েও বহুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক।অভিযোগকারীরা জানান, ওই প্রতারকের নাম আসাদুর রহমান মন্ডল(asadur Rahaman Mandal)। তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার(Kaliganj P.S.) কামারি গ্রামে।

স্যুট-কোর্ট-টাই পড়ে গ্রামের সাধারণ গরীব মানুষকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে এবং অল্প সময়ে টাকা দ্বিগুন করে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। অথচ বছর চারেক হয়ে গেলেও কোনও স্কুল তৈরি করেনি, একজনও চাকরি পায়নি এবং একজনও টাকা ফেরত পায়নি। সম্প্রতি নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামে ফের টাকা তুলতে এলে ওই এলাকার প্রতারিত লোকজন আসাদুরকে ঘিরে ধরে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে।আশ-পাশের গ্রাম থেকে একের পর এক প্রতারিত লোকজন এসে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। অগত্যা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাকাশিপাড়ার বিলকুমারী ও উত্তর বহিরগাছি গ্রামের কয়েকজনের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার (Nakashipara P.S.)পুলিশ আসাদুরকে গ্রেফতার করে।

রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হয়।অভিযোগকারীরা জানিয়েছে প্রত্যেকের কাছ থেকে ৪ বছর আগে গ্রামে গ্রামে স্কুল তৈরি করবে সেখানে চাকরি দেবে বা কাউকে যে টাকা সে দেবে তাকে ডবল টাকা ফেরত দেবে এই প্রলোভন দেখিয়ে দফায় দফায় কারোর কাছ থেকে একলা কারো কাছ থেকে চার লাখ এরাম করে ১৮ লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করেছে ওই প্রতারক। তারপর থেকে সে গা ঢাকা দিয়েছিল। বর্তমানে অভিযোগকারীরা খবর পায় প্রতারক আসাদুর এসেছে তারপর তারা থানায় অভিযোগ দায়ের করে ।পুলিশ তাকে গ্রেফতার করে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা পুলিশ খতিয়ে দেখছে।।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের