মানিব্যাগ ফেরানোর নামে যৌনপল্লিতে ডেকে ভিডিয়ো ফাঁসের হুমকি,প্রতারণা ৫৭ হাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি : পকেট থেকে চুরি মানিব্যাগ,চিন্তায় যুবক।মানিব্যাগ ফেরানোর নাম করে সোনাগাছির যৌনপল্লিতে এক যুবককে ডেকে ছবি ভাইরাল করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ। এই ঘটনায় রবিবার রাতে সন্তু হালদার নামে একজনকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে গোয়েন্দারা। এর পেছনে বড় চক্রের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে বড়তলা থানার পুলিশ।

ভুক্তভোগী যুবকের অভিযোগ,মানিব্যাগ ফেরাবে বলে তাকে সোনাগাছিতে ডেকে পাঠায় সন্তু নামের এক যুবক।সেখানে তাকে জোর করে মহিলাদের সঙ্গে আটকে রাখে সন্তু।এরপর বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। ফোনে তার ভিডিয়ো করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।তাঁকে বলা হয় ভিডিয়ো ভাইরাল করতে না চাইলে ৫৭ হাজার টাকা দিতে হবে। ওই যুবক সেই টাকা দিয়েও দেয় তাদের। এরপরও তাঁকে নির্মমভাবে মারধোর করা হয়।

তদন্তে নেমে সন্তু নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে প্রতারণা করে হাতানো ৫৭ হাজার টাকার মধ্যে ২৪ হাজার টাকা গিয়েছে সন্তুর অ্যাকাউন্টে। এর পেছনে আর কে কে আছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

লালবাজার পুলিশ জানিয়েছে,অভিযোগকারী যুবক সম্প্রতি চাঁদনি চক এলাকায় বৈদ্যুতিন সামগ্রী কিনতে গিয়েছিলেন।তখন তাঁর মানিব্যাগটি চুরি যায়।সেখান থেকে ফেরার পথে তাঁর কাছে একটি ফোন আসে। অজানা ওই ব্যক্তি জানান, ওই যুবকের মানিব্যাগ রাস্তায় পড়ে গিয়েছে, সেটি ফেরত নিতে তাঁকে বড়তলা এলাকার একটি সিনেমা হলের সামনে আসতে হবে।সেখানেই তিনি মানিব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। ওই মানিব্যাগে যুবকের টাকার পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল।তাই তিনি সেই ঠিকানায় চলে যান। সেখানে আগে থেকেই বেশ কিছু জন উপস্থিত ছিলেন। ভুক্তভোগী যুবক যাওয়া মাত্র তাকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থেকে উপস্থিত ছিল বহু মহিলা। সেখানেই তাকে হুমকি দেওয়া হয়। মারধোরও করা হয়। এর পেছনে কারা রয়েছে তদন্ত চলছে।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন