মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে ছাত্রের মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট ও নদিয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার আম্লানি গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায় মামার বাড়ি ঘুরতে এসে মৃত্যু হল ছাত্রের।বছর ৭,এর সৌরভ মন্ডল(Sourav Mandal) দিল্লিতে থাকেন বাবা মার সঙ্গে।বেড়াতে এসেছিল মামার বাড়িতে। বুধবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায়।তারপর বাড়ির লোক খোঁজাখুঁজি করতে পাশের জলাশয় থেকে দুপুর বারোটা নাগাদ মৃতদেহ দেখতে পায় ।ওই ছাত্র দিল্লিতে একটি ইংলিশ মিডিয়ামে নার্সারিতে পড়াশোনা করত।গত কয়েকদিন আগে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার স্থলে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান ওই ছাত্রটি সাঁতার না জানার জন্য জলে ডুবে মৃত্যু।নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তাও তদন্ত করে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।ছাত্রের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।অন্যদিকে,মামার বাড়িতে বেড়াতে আসার সময় ট্রেন থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থা যুবকের । নদিয়ার রানাঘাটের নারায়নপুর থেকে মায়ের সঙ্গে এসেছিল হাঁসখালির ভায়নাতে মামার বাড়িতে বিপ্লব দাস এবং সঙ্গে থাকা বন্ধু অতনু সরকার(Atanu Sarkar) । দুজনের বাড়ি একই জায়গায়।সেই মতো তারা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে আসতে থাকে ভায়নার উদ্দেশ্যে । বহিরগাছি স্টেশনে ট্রেন ছাড়ার পর মূহূর্তে অতনু দরজার দিকে এগিয়ে যায় থুতু ফেলার জন্য বলে দাবি বন্ধুর । আর মুখ বার করতেই ঘটে অঘটন ।

সেখানে মূখ বের করতেই ট্রেনের পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় অতনু । পাশে থাকা বন্ধু বিপ্লব দাস বলেন, তখনই একটা শব্দ পাই এবং দেখি অতনু নেই। পরে ট্রেন ভায়না স্টেশনে থামলে সঙ্গে সঙ্গে মামার বন্ধুর বাড়িতে খবর দিই । শান্তিনগর হল্ট স্টেশনের(Santinagar Halt Station) কাছাকাছি পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে । আঘাত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে জানা যায় তাকে এন আর এস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।এই ঘটনার বিষয়ে বিপ্লব দাসের মা এবং বিপ্লব দাস মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের