জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ৩ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন তিন পুলিশ কর্মী। গুরুতর জখম হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের সুরক্ষার জন্য আত্মবলিদান দেওয়ার আগে দুই জঙ্গিকে নিকেশ করেছেন শহিদ তিন পুলিশ কর্মী। সূত্রের খবর, ঘটনাস্থলে লুকিয়ে রয়েছে আরও তিন থেকে চার জঙ্গি। পুরো এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ কর্মীরা। ঘন জঙ্গল হওয়ায় জঙ্গিদের নিকেশ করতে খানিকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

গত রবিবার সন্ধ্যায় কাঠুয়ার হীরানগরে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে গুলির লড়াই চলাকালীন চম্পট দিয়েছিল পাঁচ জঙ্গি। গত পাঁচদিন ধরে ওই জঙ্গিদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। তল্লাশি অভিযানে সামিল হয়েছিল বিএসএফ সিআরপিএফ ও ভারতীয় সেনাও ড্রোনের সাহায্যে আকাশ পথে নজরদারি চালানোর সময়েই হীরানগর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাজবাগের ঘাটি ঝুঠানার জাখোলি গ্রামের কাছে পাঁচ জঙ্গির সন্ধান পায় স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এদিন সকালে জঙ্গিদের ডেরা ঘিরে ধরে নিরাপত্তা রক্ষীরা। জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ না মেনে উল্টে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে গোটা এলাকা কেঁপে ওঠে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পান গ্রামবাসীরা।

বেশ কয়েক ঘন্টা গুলিযুদ্ধ চলার পরে দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় স্পেশাল অপারেশন গ্রুপ-সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  বাকি জঙ্গিদের খোঁজে পুরো এলাকা নাকাবন্দি করে তল্লাশি চলছে। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন জঙ্গিদের ছোঁড়া গুলিতে তিন পুলিশ কর্মী ঘটনাস্থলেই শহিদ হয়েছেন। এক ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক-সহ পাঁচ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাঠুয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খতম দুই জঙ্গি কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন